সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাপান থেকে শুরু এবং সর্বশেষ মরক্কো।
এখন পর্যন্ত অসংখ্য দেশ এভাবে ঘুরেছেন এই দম্পতি। এর মধ্যে স্ত্রীকে নিয়েই ৫৫টির বেশি দেশ এ ভ্রমন করেছেন ডা.মহসিন আলী শাহ।
বাংলাদেশ মেডিকেল বিশব্বিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী মহসিন আলী শাহ মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও ইউনিট প্রধান। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৭৫ সালে এসএসসি ও ১৯৭৭ সালে এইচএসসি উভয় পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে মনোরোগবিদ্যায় এম.ফিল ও এমডি এই দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।ঘুমের সমস্যা, মাথাব্যথা ও আত্মহত্যা-সংক্রান্ত চিকিৎসা বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।
ভাইরাল হওয়া এক ভিডিওতে স্ত্রীকে পাশে রেখে মহসিন আলী বলেন, ‘৫৪-৫৫টা দেশ ঘুরেছি। ঘোরাঘুরি সবসময় আমাদের পছন্দ। ঘুরতে খুবই ভালো লাগে। মজার মজার অভিজ্ঞতা হয়, কখনো আবার বিপদে পড়ি। প্রথম দিকে একাই যেতাম। শেষ ৫/৬ বছর ওয়াইফকে নিয়ে যাই। প্রথমে গেছি জাপান। সর্বশেষ মরক্কো।’
পাশ থেকে এই চিকিৎসকের স্ত্রী বলেন, ‘আমরা ৫৫টির বেশি দেশ ঘুরেছি। সৌদি আরব গেছি ৫ বার। এর মধ্যে হজে ২ বার।’
প্লাটফর্ম প্রতিবেদক : ডা.মেহরুবা আক্তার