শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সুলভে ডেঙ্গুর সুচিকিৎসা মিলছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে

রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর আক্রমণে জনজীবন বিপর্যস্ত। এদৃশ্যে যেন ডেঙ্গু রোগীদের হাসপাতাল-মুখী স্রোত থামছেই না। আর এই সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এই ভয়াবহ ও চ্যালাঞ্জিং সময়ে ডাক্তার এবং নার্সরা এখন স্বাভাবিকের তুলনায় বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন, যার ব্যতিক্রম নয় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল। বেসরকারি হাসপাতালের মধ্যে বলতে গেলে সর্বনিম্ন খরচ এখন এই হাসপাতালে। তাইতো এখানে কেউ আসছেন ইতোপূর্বে নির্ণীত রোগী হিসেবে ভর্তি হতে আবার কেউবা আসছেন ডেঙ্গু পরীক্ষা করাতে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার (অবঃ) ফরিদ উদ্দিন আহমেদ এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট আন্তরিক শুরু থেকেই। তিনি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি.চৌধুরী স্যারের পরামর্শ মতো প্রতিদিন নিজে সকল ওয়ার্ড ঘুরে দেখেন এবং আলাদা ডেঙ্গু ওয়ার্ড করার পাশাপাশি সকল বেডের চিকিৎসা, খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ মশারির ব্যবস্থা নিশ্চিত করেন।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ আদনান আহমেদ বলেন- প্রতিদিন গড়ে ২৫-৩০ জন করে রোগী আসছেন তাঁদের বিভাগে, যাদের অধিকাংশই ভর্তি হচ্ছেন এবং অনেকেই জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে দ্বায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ আব্দুস শুকুর বলেন- এখানে স্বাস্থ্য অধিদপ্তর হতে তৈরীকৃত ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন মেনেই সকল রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। সাধারণত একদিনে যত সংখ্যক রোগী দেখতেন, এখন তাদের কয়েকগুণ বেশী রোগী দেখতে হচ্ছে। গত দুই সপ্তাহে উক্ত মেডিকেলে প্রতিদিন প্রায় ২৩০ জনের মতো রোগী ভর্তি ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার আশংকা নিয়ে তিনি নিজেও উদ্বিগ্ন।

ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে বেশ কিছু  মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন ও ডাক্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শঙ্কাজনক বার্তা হল এই যে- হাসপাতালের শিশু বিভাগের অবস্থা ছিল ভীষণ করুণ। উক্ত বিভাগের চিকিৎসক ডাঃ বাপী জানান- কিছুদিন আগেই মাত্র ২মাস বয়সের এক বাচ্চা ডেঙ্গু পজেটিভ নিয়ে ভর্তি ছিল। কিন্তু তাঁদের বিভাগের নিবিড় পরিচর্যায় অবশেষে সুস্থ হয়ে যাওয়ায় আজকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, এই হাসপাতালে ভর্তিকৃত সকল রোগীর অবস্থাই সন্তোষজনক।

উত্তরা মহিলা মেডিকেলের মেডিসিন বিভাগ সরেজমিনে ঘুরে এরকমই দৃশ্যের সাক্ষী হলো টিম প্ল্যাটফর্ম। তবে সবচেয়ে আশার বাণী হলোঃ এই হাসপাতাল থেকে এখন পর্যন্ত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শুন্য। এই হাসপাতালে ডেঙ্গু এন্টিবডি, NS1 ও CBC সরকার নির্ধারিত ফি মাত্র ১৪০০টাকায় সহ অন্যান্য সকল ধরনের টেস্ট করা হয়। এতকিছুর পরেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অটুট রাখার জন্য যে কোনো নাজুক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন উত্তরা মহিলা মেডিকেলের সকল চিকিৎসক ও কর্মচারীগণ। পূর্বের ন্যায় এবারো হাসপাতালে জরুরী বিভাগ ও ইনডোর চিকিৎসা ঈদের ছুটিতেও কোন মুলতবি হয়নি।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ১ আগষ্ট রোজ বৃহস্পতিবার প্ল্যাটফর্মের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে উত্তরা মহিলা মেডিকেল কলেজ সহ ঢাকার সকল সরকারি ও বেসরকারী মেডিকেল কলেজগুলো তাদের পার্শ্ববর্তী সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় ক্যাম্পেইন করে। ডেঙ্গু জ্বরের এই মহামারী ঠেকাতে সাধ্যের সবটুকু করে যাচ্ছে ডাক্তার সমাজ। কিন্তু দিনশেষে মূল কথা হলো- ডেঙ্গু মোকাবেলায় শুধু ডাক্তার ও সরকার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষদের তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। একমাত্র সকলের মিলিত প্রচেষ্টাই পারে বৃহৎ এই সমস্যার মোকাবেলা করতে।
প্রতিবেদক: 
ডাঃ শেখ আহমেদুল হক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।