মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

এমবিবিএস পাশ না করে অন্য কোর্সের প্রাপ্ত সনদ ব্যবহারে BMDC এর নিষেধাজ্ঞা জারী।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মার্চ ২০১৫, ১১:১৩ · ২ মিনিটে পড়ুন
এমবিবিএস পাশ না করে অন্য কোর্সের প্রাপ্ত সনদ ব্যবহারে BMDC এর নিষেধাজ্ঞা জারী।
লেখার আকার

11040893_10205843272862304_3551395380324991197_n

পরিলক্ষিত হইতেছে যে, (ক) সদ্য এববিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্ত অনেকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হইতে সাময়িক রেজিস্ট্রেশন (Provitional Registration) গ্রহণের পূর্বেই ইন্টার্ণশীপ ট্রেনিং শুরু করেন। (খ) কেহ কেহ তাঁহাদের সাময়িক রেজিস্ট্রেশনের মেয়াদ এর মধ্যে (ইস্যুর তারিখ হইতে ১ বৎসর) ইন্টার্ণশীপ ট্রেনিং শেষ হওয়ার পরে পূর্ণ রেজিস্ট্রেশন গ্রহণ না করিয়াই অনেকে বিভিন্ন চিকিৎসা কার্যক্রমে সম্পৃক্ত হন। ফলে উচ্চশিক্ষা অধ্যায়নের জন্য অথবা চাকুরীর জন্য তাঁহাদিগকে জটিলতার সম্মুখিন হইতে হয়।
এমতাবস্থায় এমিবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্ত সকল চিকিৎসক এবং দন্ত চিকিৎসকগণকে নিম্নোক্ত বিষয়সমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য অবহিত করা যাইতেছে।
১. সাময়িক রেজিস্ট্রেশন (Provitional Registration) এর মেয়াদ থাকা অবস্থায় যেন তাহারা তাঁহাদের ইন্টার্ণশীপ ট্রেনিং শেষ করেন। কোন কারণে নির্ধারিত সময়ের মধ্যে ইন্টার্ণশীপ ট্রেনিং সম্পন্ন না হইলে তাঁহারা যেন বিএমএন্ডডিসি হইতে সাময়িক রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াইয়া নেন।
২. ইন্টার্ণশীপ ট্রেনিং শেষ হওয়ার পর যেন তাঁহারা পূর্ণ রেজিস্ট্রেশন গ্রহণ করিতে বিলম্ব না করেন।
৩. তাঁহারা যেন বিএমএন্ডডিসি হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত না হইয়া কোন চিকিৎসা কার্য পরিচালনা অথবা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ না করেন।
৪. বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ব্যতীত কেহ যদি ইতিমধ্যে কোন সনদ গ্রহণ করিয়া থাকেন তাহা অধ্যায়ন অথবা চাকুরী ক্ষেত্রে যেন ব্যবহার না করেন, কারণ তাহাতে জটিলতা দেখা দিতে পারে।

Dr. Md. Z.H. Basunia
Register
Bangladesh Medical & Dental Council

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৫টি মন্তব্য

  1. কি যে ইচ্ছা হইতেসে বুঝাইতে পারব না । (****) বি এম ডি সি কে বলতে চাই , দয়া করে আমাদের উপর অত্যাচার নির্যাতন না করে পারলে যারা সম্মানিত L.M.A.F ডিগ্রী নিয়া বিশেষজ্ঞ সেজে বসে আছে পারলে তাদের একটা (****) ছিরে দেখান । তাহলে বুঝতে পারব আপনারা কিছু করতে পারেন ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।