শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সিলেবাসের ৫০০ মার্কের পরীক্ষা বাদ দেবার চিন্তা করা হচ্ছে: ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিএসসি’র চেয়ারম্যান

তথ্য ঃ মিত্রবৃন্দা চৌধুর,প্ল্যাটফর্ম প্রতিনিধি, সিলেট 
মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন-

“মেডিকেলের ছাত্রদের সিলেবাসের অতিরিক্ত ৫০০ মার্কের পরীক্ষা দিতে হয়, এটি তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে, এগুলো তুলে দেবার চিন্তা করা হচ্ছে।”
ড. সাদিক আরও বলেন-

“জুলাইয়ের মধ্যে দেশে সাড়ে ৯ হাজার নার্স, কয়েক হাজার বিসিএস ক্যাডারসহ ২০ হাজার লোক নিয়োগ হবে, পিএসসি সেই লক্ষ্যে কাজ করছে।”

শুক্রবার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে “মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত “ঈদ সম্মিলনী” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যাত্রাটা শুরু হয় হঠাৎ করেই। এই জেলার প্রচুর সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে অধ্যয়ন করলেও তাদের পরস্পরের সাথে পরস্পরের যোগাযোগ ছিল না বললেই চলে। সেই শূন্যতা থেকেই উত্থান হয় “মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ” এর।

*** অ্যাসোসিয়েশনের ফাংশনাল অ্যাক্টিভিটিজঃ

Motto 1: হেল্থ ক্যাম্প, ডায়াবেটিস ক্যাম্প, আই ক্যাম্প ইত্যাদির মাধ্যমে এই এলাকার মানুষের সুস্বাস্থ্য সংরক্ষণে অবদান রাখা।
Motto 2: অনুপ্রেরণামূলক বিভিন্ন প্রোগ্রামের দ্বারা জেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মানবসেবার মহৎ পথে আসার জন্য উদ্বুদ্ধ করা।
Motto 3: এই পেশার ইতিবাচক দিকসমূহ তুলে ধরার মাধ্যমে জেলা পর্যায়ের চিকিৎসক ও এলাকার মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা।

*** উল্লেখযোগ্য কার্যক্রমঃ

১. চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের পুনর্মিলনী- ১৯শে জুলাই, ২০১৫।
২. নারায়ণতলায় ফ্রী হেল্থ ক্যাম্প ও ঔষধ বিতরণ- ২৩শে সেপ্টেম্বর, ২০১৫।
৩. ডায়াবেটিস পরীক্ষণ কর্মসূচী- ১৪ই এপ্রিল, ২০১৬।

এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই, ২০১৬ ইংরেজী, শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অ্যাসোসিয়েশনের “ঈদ পরবর্তী মিলনমেলা”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুনামগঞ্জের কৃতী সন্তান ড. মোহাম্মদ সাদিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, জেলা জাসদ সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ত.ম সালেহ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে সহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাঃ সৈকত দাশ।

সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সকলকে আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে সুন্দরের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন- “নৈতিকতার সাথে নিজেদেরকে পরিচালিত করতে প্রত্যেককে নিজের প্রতিও দায়িত্বশীল হতে হবে। টাকা, সম্পদ, ক্ষমতা আর অন্ধকারের জাল ছিড়ে ভালোবাসার বাংলাদেশ বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, সর্বোপরি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে হবে।”

13606805_1329164067111022_8835962907448553250_n

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সাদিকুর তানভীর ও ফারজানা এমি।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৃজন রায় তীর্থ। এছাড়াও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মিত্রবৃন্দা চৌধুরী।
এসময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্যদের মাঝে জলখাবার বিতরণ করা হয়। এছাড়াও সভা শেষে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র ও আনন্দ আড্ডা। র‍্যাফেল ড্র পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য অনিন্দ্য রায় অন্তু, শামসুর রহমান নিবিড়, বনবীর তালুকদার রক্তিম ও আহমেদ রুবেল।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।