মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সিলেট বিভাগে চিকিৎসকসহ ১০৯ জন স্বাস্থ্যকর্মীর কোভিড-১৯ পজিটিভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ মে ২০২০, ৫:২৬ · ২ মিনিটে পড়ুন
সিলেট বিভাগে চিকিৎসকসহ ১০৯ জন স্বাস্থ্যকর্মীর কোভিড-১৯ পজিটিভ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে ২০২০, শুক্রবার

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত সিলেট বিভাগে ৩৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে ৩৮ জন চিকিৎসক, ২৮ জন নার্স এবং ৪০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। হিসেব করে দেখা যায়, মোট শনাক্তের ৩১.৬৮ শতাংশই স্বাস্থ্যকর্মী।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন,”আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, ৩২ জন হবিগঞ্জের, ১৮ জন সুনামগঞ্জের এবং ২১ জন মৌলভীবাজারের রয়েছেন।”

সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলার মানুষ করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১১৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১০৩ জন। এ বিভাগের বাকি দুই জেলা-সুনামগঞ্জ ও মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৭ ও ৫৬ জন। সিলেট বিভাগে এরই মধ্যে ৬২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৬ জন।

Sylhet

তিনি আরও জানান,”শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেটের করোনার আইসোলেশন সেন্টার। তবে সেই হাসপাতালের কোনো ডাক্তার এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হননি। তারা নিয়ম মেনেই করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তারা সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন।”

ফ্রন্টলাইন যোদ্ধারের করোনা থেকে রক্ষা পেতে আরও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।

নিজস্ব প্রতিবেদক/শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।