মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সিলেট ওসমানী মেডিকেলের গাইনী ওয়ার্ড থেকে পলাতক কোভিড-১৯ পজিটিভ রোগী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ৫:৪০ · ২ মিনিটে পড়ুন
সিলেট ওসমানী মেডিকেলের গাইনী ওয়ার্ড থেকে পলাতক কোভিড-১৯ পজিটিভ রোগী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২০

সাম্প্রতিক সময়ে করোনা রোগী বেড়েই চলছে সিলেটে, তার উপর করোনা শনাক্ত হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন রোগীরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে থেকে ২৩ এপ্রিল করোনা আক্রান্ত রোগীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এর আগে করোনা আক্রান্ত হয়ে আরেক যুবক পালিয়ে বেড়ালেও পরদিন তাকে আটক করে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন এক প্রসূতি নারী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে নমুনা সংগ্রহের পরপরই ওই রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে ওই নারী একটি সন্তানের জন্ম দেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

গত ১৩ এপ্রিল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের এক প্রসূতি নারী করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হন। আবার একই ওয়ার্ডের আরেকজন প্রসূতি করোনা আক্রান্ত হলেন। এতে করে সিলেট বিভাগের প্রধানতম এই হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‌”বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।”

তিনি আরও বলেন, “আমরা পুলিশের সহায়তায় আক্রান্ত নারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহের পরে কোনোভাবে তিনি মৃত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।”

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।