মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

আলোকবর্তিকা হয়ে বিনোদপুরের পাঁচ শতাধিক পরিবারের পাশে ‘প্রদীপ’

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১০:৪৮ · ২ মিনিটে পড়ুন
আলোকবর্তিকা হয়ে বিনোদপুরের পাঁচ শতাধিক পরিবারের পাশে ‘প্রদীপ’
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার:

করোনা ভাইরাসের কারণে উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আতঙ্কিত দেশের মানুষ। এর অসম ব্যপ্তি প্রত্যাহিক জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে, ব্যহত করছে জনজীবন। বন্দীদশায় থেকে সবচেয়ে অসহায় দিনযাপন করছে সম্বলহীন/খেটে খাওয়া মানুষগুলো। দেশের এই সঙ্কটাপন্ন মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের পাঁচ শতাধিক এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘প্রদীপ- বিনোদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাস উপলক্ষে ওই অঞ্চলের দরিদ্র মানুষগুলোর খাদ্যকষ্ট কিছুটা লাঘব করে তাদের মুখে একটু হাসি ফোটানোর প্রত্যাশায় প্রদীপের এই সম্মিলিত উদ্যোগ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা অব্দি নিজস্ব ব্যবস্থায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসে। এসময় তারা জনগণকে করোনার ক্ষতিকর দিক বুঝিয়ে এর থেকে পরিত্রাণ পাওয়ার ব্যপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

প্রাথমিক পর্যায়ে ৫২০ পরিবারের প্রতি পরিবারকে ১৭ কেজি পরিমাণ খাদ্যসামগ্রী নিশ্চিত করেছে তারা। এর অন্তর্ভূক্তিতে আছে- ৮ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও একটি জীবাণুনাশক সাবান।

‘প্রদীপ’ মূলত চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ভিত্তিক সম্মিলিত উদ্যোগে গড়া অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সূচনালগ্ন থেকেই বিনোদপুরের একদল সাদা মনের আলোকিত মানুষের নির্দেশনায় প্রচারবিমুখ এই সংগঠনটি নিভৃতে কাজ করে যাচ্ছে।

প্রদীপের এমন জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।