মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সিলেটে ১ম দিনের করোনা সনাক্তের ৯৪ টেস্টই নেগেটিভ

Platformপ্রকাশ: ৮ এপ্রিল ২০২০, ৭:২৬ · ১ মিনিটে পড়ুন
সিলেটে ১ম দিনের করোনা সনাক্তের ৯৪ টেস্টই নেগেটিভ
লেখার আকার

৮ এপ্রিল, ২০২০: সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিশেষ ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার প্রথম দিনে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনার প্রত্যেকটির ফলাফল ‘নেগেটিভ’ আসে।

বুধবার (৮ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেটের করোনাভাইরাস সনাক্তকরণ কমিটির চেয়ারম্যান ডা. মো. ময়নুল হক এ তথ্য জানান।

ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে চলছে পরীক্ষার কাজ।

তিনি বলেন, “মঙ্গলবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে ১১৬টি নমুনা পরীক্ষার জন্য আসে সিলেট মেডিকেল কলেজের ল্যাবে। এর মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবকটির ফলাফল নেগেটিভ এসেছে, অর্থাৎ এদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন।”

প্রথম দিনে সিলেট বিভাগের চারটি জেলার ১১৬ জনের নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে। পরবর্তী সময়ে আরও ৫১ টি নমুনা জমা পড়ে। এর মধ‌্যে গতকাল ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডা. ময়নুল হক জানান, বুধবার সকাল থেকে ল্যাবে আরও ৭৩টি নমুনা পরীক্ষার কাজ চলছে।

তিনি আরও জানান, পরীক্ষাগারে সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরীক্ষাগারে নিরাপত্তা সরঞ্জাম পরে ভিতরে কাজ করছেন মেডিকেল কলেজের কয়েকজন বিশেষজ্ঞ অধ‌্যাপক ও টেকনোলজিস্টরা।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।