মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সিভিল সার্জন কার্যালয় রংপুর থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হল চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫:১৩ · ২ মিনিটে পড়ুন
সিভিল সার্জন কার্যালয় রংপুর থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হল চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবি
কর্মসূচি চলাকালে শিক্ষার্থী ও চিকিৎসকদের সাথে কথা বলেন রংপুরের সিভিল সার্জন।
লেখার আকার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সিভিল সার্জন কার্যালয় রংপুর থেকে এক চিঠির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবি। ম্যাটস/ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল এবং সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের এক পর্যায়ে এক চিঠি পাঠানো হয়।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থী ও চিকিৎসকদের সাথে কথা বলেন রংপুরের সিভিল সার্জন।

রংপুরের সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট প্রেরিত চিঠির বিষয় ছিল – ‘ইন্টার্ণ ডক্টর এবং মেডিকেল স্টুডেন্ট আসোসিয়েশন রংপুর কর্তৃক দাবী সমূহ প্রেরণ প্রসঙ্গে’।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাইতেছে যে, ইন্টার্ণ ডক্টর এবং মেডিকেল স্টুডেন্ট আসোসিয়েশন রংপুর কর্তৃক দাবী সমুহ সিভিল সার্জন, রংপুর বরাবরেও দাখিল করিয়াছেন। এমতবস্থায় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকের পক্ষ থেকে দাবী সমুহের পত্রলিপি আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এতদ্বসঙ্গে প্রেরণ করা হইল।

সিভিল সার্জন কার্যালয় রংপুর থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো চিঠি

এছাড়াও সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা; যুগ্ম সচিব (প্রশাসন), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা; মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা; বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর; পুলিশ কমিশনার, রংপুর মেট্রাপলিটন পুলিশ, রংপুর; জেলা প্রশাসক, রংপুর বরাবরও চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুরে চিকিৎসক সোসাইটির বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছ।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।