মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সিওমেকে প্রথমবারের মতো হৃদরোগে আক্রান্ত ০৮ শিশুর দেহে ডিভাইস স্থাপন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ৪:০৩ · ২ মিনিটে পড়ুন
সিওমেকে প্রথমবারের মতো হৃদরোগে আক্রান্ত ০৮ শিশুর দেহে ডিভাইস স্থাপন
সিওমেক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত শিশুদের দেহে সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসকসহ অস্ত্রোপচার কাজে সংশ্লিষ্ট দলের সদস্যরা
লেখার আকার

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রথমবারের মতো আটজন শিশু হৃদরোগীর দেহে ডিভাইস স্থাপন করা হয়েছে। ঢাকার বাইরে এই প্রথম কোনো হাসপাতালে এ ডিভাইস স্থাপন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ৩ জন ও রবিবার (০১ ডিসেম্বর) ০৫ জনসহ মোট ০৮ শিশুর শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে এ ডিভাইস স্থাপন সম্পন্ন হয়।

সিওমেক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত শিশুদের দেহে সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসকসহ অস্ত্রোপচার কাজে সংশ্লিষ্ট দলের সদস্যরা

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, হার্টের জন্মগত অস্বাভাবিক ছিদ্র বন্ধ করা, রক্তনালীর স্বাভাবিকীকরণ – এএসডি (অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট), ভিএসডি (ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট) এবং পিডিএ’র (প্যাটেন্ট ডাক্টাস আটারিওসাস) চিকিৎসার জন্য এ ডিভাইস লাগানো হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাবে এই অপারেশনগুলো সম্পন্ন হয়। জানা গেছে, সরকারি সহযোগিতার পাশাপাশি যুক্তরাজ্যের ‘মন্তাদা এইড’ এবং রাজধানীর ‘বাংলাদেশ শিশু হাসপাতাল’ও এ কার্যক্রমে কারিগরি সহায়তায় করেছে। দু’দিনব্যাপী চলা এ কার্যক্রম শনিবার (৩০ নভেম্বর) শুরু হয়ে রোববার (১ ডিসেম্বর) বিকালে সমাপ্ত হয়।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, “ওসমানী মেডিকেলের ক্যাথল্যাবে বড় হৃদরোগীদের শল্য চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু হৃদরোগীদের জন্য এ কার্যক্রম চালু হাসপাতালের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির গণমাধ্যমকে বলেন, সিলেটের শিশু চিকিৎসা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো। বিভিন্ন বিষয়ের ওপর লক্ষ্য রেখে শিশুদের অন্য রোগের জটিলতার বিষয়টি মাথায় রেখে আটজন শিশুর শরীরে অস্ত্রোপাচার করে ডিভাইস স্থাপন নিঃসন্দেহে মাইলফলক। এই কৃতিত্ব ঢাকা শিশু হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের। ওসমানী হাসপাতালের কার্ডিওলজি ও শিশু বিভাগ হৃদরোগের শিশু চিকিৎসায় যে নবযাত্রা সূচনা করেছে এর ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।