বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের (সিপিডি) ৫৮তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে যুবসমাজের জন্য লক্ষ্যবস্তু উদ্যোগসহ সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অধ্যাপক রহমান তার বিবৃতিতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিষেবা সরবরাহে উদ্ভাবন এবং সম্প্রদায়ের ক্ষমতায়নে মুনাফা পুনঃবিনিয়োগের জন্য উদ্যোগগুলোকে সম্পৃক্ত করে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বিশ্বব্যাপী সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ইউএনএফপিএ নির্বাহী বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান সদস্য হিসেবে বাংলাদেশ তার অভিজ্ঞতা, শিক্ষা, বিশেষ করে মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ভাগ করে নিতে প্রস্তুত।

অধ্যাপক রহমান ইউএনএফপিএ-আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক একটি উচ্চ-স্তরের পার্শ্ব অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতিতে ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য ধাত্রী শিক্ষা, প্রশিক্ষণ এবং আরও ধাত্রী পদ তৈরির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ হাজার পেশাদার ধাত্রী কর্মরত আছেন, এই সংখ্যা আরও বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন।

অধ্যাপক সায়েদুর রহমান ৭-১১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৮তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের একটি সরকারি সফরে রয়েছেন। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারওয়ার বারী এবং মহিলা বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হক।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।