মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

সাভারে ১০ ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড!

ওয়েব টিমপ্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৪, ৩:৫৫ · হালনাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৪ · ২ মিনিটে পড়ুন
সাভারে ১০ ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড!
লেখার আকার

ঢাকার অদূরে সাভারে র‌্যাব-৪ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন অন্ধ মার্কেট ও এর আশপাশের মার্কেট এলাকায় ভুয়া ডাক্তার ধরতে এই অভিযান চালানো হয়।

25009_1

আটক ১০ ভুয়া চিকিৎসকের মধ্যে ছয়জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং বাকি চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

করাদ-প্রাপ্তরা হলেন- অন্ধ মার্কেটস্থ সাভার ডেন্টাল কেয়ারের আবু তৈয়ব সুমন, সাহারা ডেন্টাল কেয়ারের সামছুল হক, চৌধুরী ডেন্টাল কেয়ারের আনিচুজ্জামান, মেরিনা ডেন্টাল কেয়ারের মনিরা বেগম, পদ্মা ডেন্টাল কেয়ারের নবাব মিয়া, সাভার বাজার রোড এলাকার শাহজালাল মার্কেটে অবস্থিত ডেন্টাল ক্লিনিকের এম এ মালেক, সেবা ডেন্টাল সার্জারির আবুল কালাম, মর্ডান ডেন্টালের মো. মনির হোসেন, সাভার নামাবাজার এলাকার নিউ ডেন্টাল হলের আব্দুল আজিজ খান ও শাহিনুর আলম।

তাঁদের মধ্যে একজন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টও আছেন। আব্দুল মালেক নামের ওই ব্যক্তি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন।

র‌্যাব জানায়, চিকিৎসক হিসেবে যথাযথ সনদপত্র না থাকলেও দীর্ঘদিন যাবৎ সাভার পৌর এলাকায় ভুয়া চিকিৎসা প্রদান করে আসছিল গ্রেফতারকৃতরা। এসব হাতুরে ডাক্তারের চিকিৎসা নিতে গিয়ে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল মানুষ। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর (২২) ও (২৯) ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে ছয় মাস ও ছয়জনকে এক বছরের কারাদ- প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।