মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসক আটক

ওয়েব টিমপ্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৪, ৫:৩২ · হালনাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোহরাব আলী শেখ। বাড়ি চুয়াডাঙ্গার ফুলবাড়ি গ্রামে। চুয়াডাঙ্গা ফুলবাড়ির কথিত বিশেষজ্ঞ ডাক্তার সোহরাব.
রোগী দেখেন কুষ্টিয়া শহরের ডিসি কোর্টের সামনে একতা ডায়াগনষ্টিক সেন্টারে। ৪ বছর ধরে তিনি রোগী দেখেন। ভিজিটিং কার্ডে লেখা ডা. এস.এ. শেখ। এমবিবিএস এমআইএজিপি (ক্যাল) এফসিসিপি (ফাইনাল দিল্লী) চর্ম, যৌন, হাঁপানী ও এলার্জী রোগ বিশেষজ্ঞ, ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী হাসপাতাল। এত ডিগ্রী থাকলেও এই চিকিৎসকের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সার্টিফিকেট নেই। দাবি করেন, ভারতে মেডিকেল কলেজে পড়েছেন। তবে বাংলাদেশে চিকিৎসার জন্য বিএমডিসির কোনো সনদ তিনি দেখাতে পারেননি। 

news_img

শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ ওই সেন্টারে অভিযান চালান। অভিযানে ওই চিকিৎসককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে ঘটনাস্থলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আমিনুল হক রতন উপস্থিত হন। ওই চিকিৎসক তার সকল সার্টিফিকেট দেখান। কিন্তু তিনি বিএমডিসির কোনো সনদ দেখাতে পারেননি।

ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ওই চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে তাকে কুষ্টিয়া ছেড়ে যেতে বলা হয়েছে। তিনি জেলার কোথাও চিকিৎসা সেবা দিতে পারবেন না। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, চিকিৎসা সনদগুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওই ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসিমুল বারি বাপ্পী প্রথম আলোকে বলেন, বিএমডিসির সনদ ছাড়া রোগী দেখা শাস্তিযোগ্য অপরাধ। দেশের বাইরে থেকে যত বড় ডিগ্রিই নিয়ে আসুক না কেন, তাঁকে এ সনদ নিতেই হবে। এই সনদ নেই মানে ওই চিকিৎসক ভুয়া।

620x258xLide-34.jpg.pagespeed.ic.eucQceCHr-
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ বলেন, সোহরাব আলী শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই দিনের মধ্যে কুষ্টিয়া ছেড়ে যেতে বলা হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, চিকিৎসা সনদগুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একতা ডায়াগনস্টিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ওই চিকিৎসকের জন্মসনদে চুয়াডাঙ্গার শংকর চন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ঠিকানা দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গার শংকর চন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ইউপি সদস্য সাদেক আলী বলেন, গ্রামে সোহরাব আলী শেখ নামে কোনো চিকিৎসক নেই। তাঁর বাবা আজিম উদ্দীন শেখকেও চেনেন না বলে জানান তিনি।

এদিকেপ্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার আধা ঘণ্টার মধ্যে কুষ্টিয়ার একতা ডায়াগনস্টিক সেন্টার থেকে গা ঢাকা দেন কথিত বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়দানকারী চুয়াডাঙ্গার সোহরাব আলী শেখ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।