মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সাপের কামড়ে মৃত্যু ঠেকাতে উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ৯:৩৮ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ১৮ আগষ্ট, ২০২৫

সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মুনসরের হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী, সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে গত রবিবার দেশের সব উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করেন আইনজীবী নুরন্নবী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, দংশনের শিকার হয়েছেন ৬১০ জন। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই জানুয়ারি থেকে ৪১৬ জন রোগী ভর্তি হয়েছেন, এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়। বিশেষ করে চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) দংশনে প্রাণহানির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে বছরে চার লাখেরও বেশি মানুষ সাপের দংশনের শিকার হন এবং প্রায় সাড়ে সাত হাজার মানুষ মারা যান। বিষধর সাপের মধ্যে গোখরা, কালাচ, চন্দ্রবোড়া ও সবুজ সাপ সবচেয়ে বেশি প্রাণঘাতী। তবে দেশে অ্যান্টিভেনম উৎপাদন না হওয়ায় ভারত থেকে আমদানি করা অ্যান্টিভেনমের ওপর নির্ভর করতে হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে সাপের দংশনে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।