শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সাতক্ষীরা মেডিকেল কলেজের জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর, ২০২০, শনিবার 

 

গত ২৪ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার হতে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করে। আজ ২১ দিন পরেও কোনো জরুরি বিভাগ চালু হয় নি।

 

গত ১৪ অক্টোবর, ২০২০, বুধবার বেলা সাড়ে ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয়তলায় ইন্টার্ন ডাক্তারদের কক্ষে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয়া হয়।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৬ বছরেও জরুরি বিভাগ চালু হয় নি। ২০১৪ সাল থেকে জরুরি বিভাগ চালুর দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও রক্ত দিয়ে কর্মসূচি পালন শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগ চালুর দাবিতে আন্দোলন সংগ্রাম করে এলেও এখনও চালু হয়নি জরুরি বিভাগ। বিভিন্ন সময় জরুরি বিভাগ চালুর আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হলেও চালু করা হয়নি জরুরি বিভাগ।

সর্বশেষ চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর জরুরি বিভাগ চালুর দাবিতে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে দফায় আলোচনায় বসেও জরুরি বিভাগ চালুর বিষয়ে কোনো আশানুরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। একপর্যায়ে তারা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করলে, গত ২৯ সেপ্টেম্বর জরুরি সভার আয়োজন করা হয়। সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল তত্ত্বাবধায়ক ও ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের উপস্থিতিতে ৭ দিনের মধ্যে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর জরুরি বিভাগ উদ্বোধনের তারিখও ঘোষণা করা হয়। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি। কিন্তু আদৌ তা বাস্তবায়ন হয়নি।

যত দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না হবে তত দিন ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন এবং জরুরি বিভাগ চালু না হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা এ সময় যাতে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হয় সে জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক রফিকুল ইসলাম মেহেদী, তানজিলা খাতুন, নয়ন চন্দ্র হালদারসহ ৩০ জন ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ চালুর পক্ষে অবস্থান নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, আগামী ১৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে জরুরি বিভাগ চালু হবে।

 

প্ল্যাটফর্ম রিপোর্টার/ সাদিয়া কবির

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।