মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

সাতক্ষীরায় চিকিৎসককে মারধর ও হাসপাতালে হামলার ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ মে ২০২৫, ২:৩৩ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ০৪ মে, ২০২৫

মারামারি করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি দুইজন চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।

হামলার পর ধ্বংসস্তুপে পরিণত হওয়া সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ।

ভাঙচুর ও চিকিৎসককে মারধরের ঘটনায় ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে বিস্তারিত জানতে সাতক্ষীরার সিভিল সার্জনের সাথে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক প্ল্যাটফর্মকে জানিয়েছেন, ‘ঘটনার পর থেকেই সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সন্ধ্যার পর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত দেখিয়ে এজাহার দাখিল করেন। যেহেতু আসামি সবই অজ্ঞাত তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করছেন।’

উল্লেখ্য, এর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা, দুই চিকিৎসক আহত শিরোনামে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।