মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত ; বন্ধ হবে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ · ২ মিনিটে পড়ুন
সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত ; বন্ধ হবে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি
লেখার আকার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা, ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালাটি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে। ফলে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি বন্ধ হবে এবং বৈষম্য নিরসনে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে।

এতে বলা হয়, খসড়া বিধিতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয় কোন কোন পরিস্থিতিতে একজন প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যাবে। অনুপযুক্ত প্রার্থীকে কেন অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে তা প্রার্থীকে অবগত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অনুপযুক্ত ঘোষিত ব্যক্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে অনুপযুক্ত প্রার্থীর বিষয়ে পুনঃতদন্ত করার এখতিয়ার রাখা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর অধীন একটি বিধিমালা হিসেবে সকল শ্রেণির সরকারি কর্মচারীর জন্য এটি জারি করার জন্য সুপারিশ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিধি জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সার্বিক বিবেচনা করবে। বিসিএসসহ সকল সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রয়োজ্য হবে।

এ ছাড়া নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে। পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।