মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
শোক সংবাদ

শেষ অবধি মৃত্যুর কাছে হার মানলেন নিউরোসার্জন ডা. রাজীব ভট্টাচার্য

Amir Mahmud Prantoপ্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:৪৯ · ২ মিনিটে পড়ুন
শেষ অবধি মৃত্যুর কাছে হার মানলেন নিউরোসার্জন ডা. রাজীব ভট্টাচার্য
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার

ডা. রাজীব ও ডা. অনূসূয়া দম্পতি রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ডা. রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য শ্যামলি
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

করোনা কালীন সময়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন এবং নিজেদের মেয়ের সুরক্ষার কথা ভেবে গত তিন সপ্তাহ ধরে তাদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রেখেছিলেন।

ধারনা করা হচ্ছে, ডা. রাজীব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার পড়ে গেলে দুর্ঘটনাবশত  আগুন ধরে যায়। এতে রাজীবের গায়ে আগুন ধরলে তাঁকে বাঁচাতে যান তার স্ত্রী শ্যামলী। তখন দুজনই দগ্ধ হন। ডা. রাজীবের শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার স্ত্রীর অবস্থাও ছিল সংকটাপন্ন। ডা. অনূসূয়া ভট্টাচার্যের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আজ সকালে জীবন যুদ্ধে হার মেনে লাইফ সাপোর্ট থেকে না ফেরার দেশে চলে গেলেন নিউরোসার্জন ডা. রাজীব ভট্টাচার্য।

বাংলাদেশ এর চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী দের সংগঠন প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি ডা. রাজীব এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করছে।

খবরটি শেয়ার করুন
Amir Mahmud Pranto

amirpranto6

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।