শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শীতার্তদের পাশে দাঁড়ালো মেডিসিন ক্লাব,ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট

আর্তমানবতার সেবায় নিয়োজিত মেডিকেল কলেজের একদল প্রাণোচ্ছল কর্মপ্রাণ তরুণ-তরুণীর হাতে গড়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব।শুধু রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,ভ্যাক্সিনেশন, হেলথ ক্যাম্প,সেমিনার ইত্যাদি আয়োজনে সীমাবদ্ধ নয় এই ক্লাবের কর্মপরিধি।দুঃস্থ ও অসহায় মানুষের জীবনযুদ্ধের নানান প্রতিকূল অবস্থায় মেডিসিনিয়ানরা এগিয়ে এসেছে সাহায্য ও প্রীতির হাত বাড়িয়ে।বন্যার্ত, শীতার্ত,পাহাড় ধ্বসে বিপন্ন থেকে শুরু করে নানান প্রাকৃতিক প্রতিকূলতায় জর্জরিত মানুষের জীবনকে একটু সুন্দর ও সহজ করে তুলতে মেডিসিন ক্লাব সর্বদা এগিয়ে।সারাদেশে ২৫ টি মেডিকেল কলেজে নিজস্ব ইউনটের মাধ্যমে মেডিসিন ক্লাব এইসব কার্যক্রম সারা বছরব্যাপী পরিচালনা করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাব, ফমেক ইউনিট প্রতিবারের ন্যায় এবারো রাখলো এক অনন্য ভূমিকা।

received_1347047108728589 received_1347047898728510 received_1347048332061800 received_1347049118728388 received_1347049462061687 received_1347049698728330 orca-image-1516415693440.jpg_1516415693522
ফরিদপুরের অসহায় শীতার্ত মানুষের মধ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি” পালিত হলো গত ১৬/০১/২০১৮ তারিখ বিকেলে।মেডিকেল কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এম খবীরুল ইসলাম স্যার।স্যারের শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। বক্তব্যে মেডিসিন ক্লাবের সমাজসেবামূলক কাজের প্রশংসা করে স্যার বলেন,’ আমি মেডিকেল কলেজের পক্ষ থেকে মেডিসিন ক্লাবের সকল সদস্যকে সাধুবাদ জানাচ্ছি।তারা পড়াশুনার পাশাপাশি এ ধরণের কাজে আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।আমি কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।’

ইউনিটের সভাপতি সুকান্ত রায় এবং সাধারণ সম্পাদক তূণীর চৌধুরী কুশল ছিলেন সার্বিক তত্ত্বাবধানে। সুকান্ত রায় নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রাম সফল করার জন্যে ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।সাধারণ সম্পাদক তূণীর চৌধুরী জানান,’ মেডিসিন ক্লাব একটি পরিবার।গণমানুষের দুঃখ-দুর্দশা লাঘবে মেডিসিনিয়ানরা সর্বদা নিয়োজিত।আমি আগত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কার্যক্রমে উপস্থিত হয়ে উৎসাহ প্রদান করার জন্যে।’

এসময় উপস্থিত ছিলেন মেডিসিন উপদেষ্টা ডাঃ নূর মোঃ কাওসার আবিদ, আদিবা তাসনিম , সহ-সভাপতি ঐত্রী মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত সাহা রাজন, সাংগঠনিক সম্পাদক ঈশানী সরকার বিন্দু,সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াস শর্মা সহ অন্যান্য সকল মেডিসিনিয়ানরা।এতে বিশেষ মাত্রা যোগ করেছে কলেজের সর্বকনিষ্ঠ ব্যাচ এফ-২৭ এর নবীন মেডিসিনিয়ানদের উপস্থিতি।প্রায় দুইশ মানুষের কাছে এই প্রচন্ড শীতে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কম্বল তুলে দেয়া হয় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে। কলেজের গরীব স্টাফদের হাতেও তুলে দেয়া হয় শীতবস্ত্র।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।