মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড সেভেন্টি টু

Platformপ্রকাশ: ২ অক্টোবর ২০২০, ১০:০০ · ৩ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড সেভেন্টি টু
ছবি - প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ অক্টোবর ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ

রাজউকের এক কর্মচারী কোটিপতি হয়ে গেছেন। উনি না, উনার বৌ। ডিজি হেলথের এক ড্রাইভার কত পয়সা কেউ জানে না। সিলেটের এক হোস্টেলে এক মেয়েকে গণ ধর্ষণ করা হলো। ধর্ষিত হয়েছেন এক পার্বত্য চট্টগ্রামের মেয়ে বাঙালি সেটেলারদের দ্বারা। এক ব্যর্থ প্রেমিক হত্যাই করে ফেললেন এক কিশোরীকে। এসবের কোন বিচার হবে না। এসব খবর পড়ি না। এটি অন্ধের দেশ। আমরা সবাই অন্ধ। The search of a blind man in a dark night for a black cat- which is not there. কাল বেড়ালটিই জাস্টিস। কোনকালেই কখনো তা ছিলই না!

আমরা অন্ধ বলে বিচার, সংবিধান, আইনের শাসন স্বপ্ন দেখানো হয়েছিল। স্বপ্ন দেখেছিলাম চোখ ভরে আর বুক ভরে। এখন ঘৃণা লাগে। চেতনাবাহী বা পদধারী কাউকে দেখলেই সামনাসামনি তো কিছু বলতে পারি না। দূর থেকে থু থু ফেলি।

ছবি – প্রতীকী

আমাদের এক এসইসিএমও ডাক্তারের চেয়ারে বসে ছবি তুলেছেন। নামের আগে ডাক্তার লাগিয়ে সে ছবি ফেসবুকে পোস্টও করেছেন। আমরা সবাই দেখেছি কিন্তু কিছু করার নেই। উপজেলা লেভেলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মতো শক্তিশালী অংশ আর নেই। তারা লোকাল রাজনীতির নির্ভরযোগ্য বাহু। মাঝেমাঝে কষ্ট লাগে। আসলে এখনো অভ্যস্ত হতে পারি নি। কাজকে জীবন থেকে আলাদা করতে পারি নি। সরকারি চাকরিতে উর্ধতন অধস্তনের সম্পর্ক এত সূক্ষ ও এত চালাকিতে ভরা তা বুঝে উঠাই কঠিন। ধীরে ধীরে তা মেরুদণ্ডকেই খেয়ে নেয়। আমাদের সিনিয়রদের মেরুদণ্ড নেই। বাস্তুসাপের মতো ঘরের কোনো এক কোনা ধরে পড়ে থাকতে পারলেই খুশি!

দুদিন ধরে জ্বর, বমি, পেটে ব্যথা, তরল পায়খানা। দূর্গের পতন ঘটেছে বুঝতে পারি। বিছানা ছেড়ে উঠার শক্তি পাই না। মরব না অত দ্রুত। আয়ু রেখা অনেক বড়। একবার রক্তবমি হয়েছিল। সুস্থ হয়ে এর কারণ অনুসন্ধান করতে হবে! এ পাড়াটা শিক্ষকদের পাড়া। তারা ব্যাচ করে প্রাইভেট পড়ান। দুইদিন ঘরে আবদ্ধ থেকে জানালাকে সঙ্গি করে ছিলাম। দুইজোড়া কাপল আছে এখানে। টিনএজ প্রেমের মতো অদ্ভুত প্রেম আর নেই। তারা প্রায় সবকিছুতেই ভীরু। হাঁটতে, বসতে, কথা বলতে- সবকিছুতেই ভীতু। এক জোড়া হাঁটতে ভালোবাসে। ছেলেটা মেয়েটার চেয়ে অনেক লম্বা। তারা কথা বলে কম, শুধু হাঁটে। মেঠো পথ দিয়ে। রাস্তায় জমে যাওয়া পানির পাশ দিয়ে। দূর থেকেও ওদের সাইজ দেখে আমি চিনতে পারি। আরেক জোড়া প্রাচীরে উঠে বসে থাকে। বসে বসে গুজুরগুজুর গল্প করতেই থাকে। আমার ধারণা বাকি পৃথিবী অর্ধেক ধ্বসে পড়লেও তারা অনেক পরে টের পাবে! আসলে প্রেম একইরকম প্রকাশে সব ভিন্নতা।

আমি দেখেছি আমাদের ছেলেরা ঠিকমতো মেয়েদের মর্যাদা দিতেই জানে না। কোনো মেয়ে কথা বলতে কাছে আসলে একদল এমন প্রগলভতা করে যেন বুক চিড়ে দেখিয়ে দিবে। অন্যদল এমন ন্যাকামো করে যেন মেয়েদের পাত্তা দেয়ার কিছু নেই। যতটা না রুক্ষ তারচেয়ে বেশি রুক্ষ, আর যতটা না মোলায়েম তার চেয়ে বেশি মোলায়েম।

…

উপর্যুপরি এসব ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগে একটি প্রতিবাদ সভা হয়েছিল আজ। বিছানায় শুয়ে শুয়ে সম্ভবত আরিফ রহমানের একাউন্ট থেকে লাইভ দেখছিলাম। বিশজন লোক মনে হয় হয় নি। এ দেশটি খারাপ হওয়ার পিছনে যত না খারাপ লোকগুলো দায়ি তারচেয়ে অনেক বেশি দায়ি ভাল লোকগুলোর নীরবতা।

আমরা শুধু অপেক্ষা করি আমাদের টার্ন আসার জন্য!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।