মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লাইফ ইন লকডাউন, ডে সিক্সটিন

Platformপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৫:০৭ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে সিক্সটিন
ছবি - প্রতীকী
লেখার আকার

২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

গতকাল হাসপাতালে রোগী দেখছিলাম। পিয়ন এসে এক প্লেটে কিছু ফল দিয়ে গেল। কখনোই দেয় না, কাল লোকাল এমপি’র হাসপাতালে ভিজিটে আসার কথা। হয়তো সে উপলক্ষে কিছু কেনা হয়েছিল।

সে সময়েই এক মধ্যবয়সী মহিলাকে দেখছিলাম। জীর্ণশীর্ণ, যেরকম হয় আর কী। গরিবীর বর্ণনায় বড়লোকি দেখানো অনুচিত! তাই বেশি লিখছি না। আমি উনাকে দুই টুকরো পেয়ারা দিলাম। খুশি হলেন। ব্যবস্থাপত্র নিয়ে চলে যাচ্ছিলেন, আমি দেখছিলাম। দেখলাম দুই টুকরো পেয়ারাই তার প্রতিবন্ধী ছেলেকে দিয়ে দিলেন।

এই যে নিজের জন্য না রেখে দিয়ে দেওয়া; ছেলেকে, মেয়েকে, স্বামীকে এগিয়ে দেওয়া- এ শক্তি মেয়েরা কোথায় পায় বলা কঠিন। কিছু বুনো ফুল আছে না- যেগুলো কখনোই হাইলাইটেড হয় না, রোজ ডে পিংক ডে ভ্যালেন্টাইন্স ডে- কখনোই কভার পিকচারে আসে না। যেগুলো ফুটেই তার আশেপাশের জন্য। বুনো গাছের জন্য, পাখির জন্য, জঙলার ফাঁক দিয়ে এক চিলতে আকাশের জন্য। যাদের নিয়ে কোনো কবিতা, গল্প, উপন্যাস লেখা হয় নি। হঠাৎ কোনো পথহারা পথচারীর চোখে পড়ে বিস্ময় জাগায়। বাইরের পৃথিবীর নজরে আসে। এ গ্রাম্য সহজ সরল মায়েদের আমার তেমন মনে হয়।

তারা সবসময় বিহাইন্ড দ্যা সিন। এক বৃত্তকে বৃত্ত হিসেবে ধরে রাখাই তাদের কাজ। তাদের ভাবনায় সবসময় পরিবার আর সমাজ। যতটুকু তার পরিধি। গর্ভধারণ, বাচ্চা পালন, নাতি পালন কোনোকিছুই নিজের জন্য নয়। তাদের চোখ দিয়ে নয়, তাদের স্বচ্ছ কাঁচ মনে করে তার ভিতর দিয়ে পৃথিবী দেখলে পৃথিবীর সব রঙিন।

তিনি নিজে অসুস্থ কিন্তু প্রতিবন্ধী ছেলেটাও তার অসুখের বাইরে নয়। আমি জানি না তবে সম্ভবত পুরো প্লেট তাকে দিলেও তার গলা দিয়ে কিছু নামতো না। সব ওই ছেলেই পেতো। আর এখানেই সব রহস্য!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।