বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে নাইনটি ওয়ান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন বের হয়েছে। সেখানে বলছে- করোনাভাইরাস বায়ুবাহিত রোগ। ৩২ দেশের ২৩৯ জন বিজ্ঞানী মিলে এক জার্নালে এর তথ্যপ্রমাণাদি প্রকাশ করবেন। তারা ইতোমধ্যে WHO কে পূর্বের রিকোমেন্ডেশন পুনর্বিবেচনা করতে বলেছেন। এ যদি সত্য হয় এতোদিনের মাস্ক, পিপিই, হাত ধোয়াধোয়ি সব অর্ধেক অর্থহীন হয়ে যাবে। WHO এর আগে বলেছিল এটি হাঁচি-কাশির মাধ্যমে শুধু শুধু পার্সোন টু পার্সোন ছড়ায়।

আমরা যখন ‘আধুনিক’ শব্দটি ব্যবহার করি, কালকের জন্য না রেখেই ব্যবহার করি- কাল কী করব! বাস্তবতা হচ্ছে ‘আধুনিক আমরা’ এ যুদ্ধে হেরে গেছি। গত কয়েক সপ্তাহ আমরা নিউ কেস, ডেথ, রিকোভারডের চক্করে চলেছি। এখন সব মিডিয়া রিকোভারকে বেশি ফোকাস করে। যেখানে কারো ক্রেডিট নেই। যিনি মারা গেছেন এবং যিনি সুস্থ হয়েছেন- কেউ জানেন না কেন কী! এদিকে মৃত্যুসংখ্যা সাড়ে পাঁচ লাখ। মানে আমরা হারটা স্বীকার করছি না, কিন্তু হেরে গেছি।

গতকাল শহরে উপচে পড়া ভীড় দেখলাম। ব্যাটারিচালিত ইজিবাইক গুলো একের পিছনে আরেক এমন ভাবে লেগেছিলো মনে হচ্ছিলো ট্রাম লাইন। দেখে মনে হয় থেমে আছে, ভালভাবে দেখলে বোঝা যায় খুব ধীরে চলছে। অধিকাংশ স্কুল, কলেজ, অফিস, আদালত প্রায় বন্ধ। স্বল্প পরিসরে যা খোলা আছে তা বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানো। আসলে প্রয়োজন খুব বেশি নেই। সপ্তাহে এক দিন দুই দিন অফিস যাচ্ছেন বেশিরভাগ কর্মচারী।

করোনা সব পত্রিকায় আর দায়িত্বে! যেখানে দায়িত্ব সেখানে খুব সতর্ক হয়ে বসে থাকেন আর আফসোস করেন কত বড় ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন! আবার সে ভদ্রলোকই থোতায় মাস্ক দিয়ে বড় বাজার করেন, বিকেলে মাঠে গিয়ে গায়ে হাওয়া লাগান। এমনকি হাসপাতালে পিপিই পরা বাদ দিলে মেডিকেল স্টাফদেরও স্বর্ণযুগ যাচ্ছে। যে ওপিডি গুলোয় আগে নিম্নে একশো রোগী হতো, সে এখন সব মিলিয়ে ত্রিশও হয় না।

এটি প্রমাণ করে আমরা কত বাজে কাজে সময় নষ্ট করতাম। গত বছর এ সময় একশো রোগী সংখ্যা এখন দশে নেমে এসেছে- মানে সেসময় ওই দশজনই প্রকৃত রোগী ছিল! প্রায় সব সেক্টরে এমন। আমরা ক্রাইসিস তৈরি করে রাখতাম, এখন যখন আসল ক্রাইসিস আসলো- মেকি ক্রাইসিস সব এমনি পালালো। নিজের চরিত্র সার্টিফিকেট নিজে লিখে একজনের সিগনেচারের জন্য দিনের পর দিন ঘুরতাম; অথচ তিনি আমাকে চেনেন না! একজন বিদেশে ভার্সিটিতে এপ্লিকেশন করবে ‘টু হুম ইট মে কনসার্ন’ লিখে ঘুরছে, স্যার প্রতিবার বলছেন ‘দুর্বল ইংলিশ’। তিনি নিজে সবল করে দিচ্ছেন না, রেকোমেন্ডও করছেন না। এই ছিল আমাদের কোভিড পূর্ববর্তী পৃথিবী।

এখন এটি অফিসিয়ালঃ মিছিল, মিটিং, কনফারেন্স, খেলা, শপিং, কবিতা উৎসব, বাইরে খাওয়া- এসব ছাড়াও জীবন চলে। বিদেশ না গিয়েও কিছুলোকের খাবার হজম হয়। সিজার না করেও অনেক বাচ্চা পৃথিবীতে আসে। অনেক অফিস বাড়িতে বসেই সুন্দর করা যায়।

ভেবে দেখলে কোভিডের প্রাপ্তি একদম কম নয়!

ফেসবুকে পরিচয়। জানলেন এক হাসপাতালে ডাক্তারদের পিপিই নেই। কথা বলে এক গাড়ি পিপিই নিয়ে চলে গেলেন। সেও প্রায় একশো কিলোমিটার দূর। কখনো মাস্ক, কখনো স্যানিটাইজার, কখনো ইফতারি, কখনো ত্রাণ।

ক্যামেরার ফ্লাশ নেই, ব্যানার নেই, স্বীকৃতি নেই, পরিচিতি নেই। তারা তিনজন। গার্মেন্টস বায়িং বিজনেস। দেশে করোনা আসলো মার্চের দ্বিতীয় সপ্তাহে, তারা কার্যক্রম শুরু করলেন ২৪ মার্চ থেকে। তারপর থেকে চলছে। কখনো নিজেদের অফিসেই প্যাকিং করেন, কখনো খাবার কিনে নেন। তারপর নিজেদের গাড়ি করে বিলান। ডাক্তার থেকে গোর খুড়ে, রোজাদার থেকে কন্যাদায়গ্রস্ত পিতা- সাহায্য চলছে। শুধু একটি নক। সে অসহায় হয়ে পার্সোনাল প্রয়োজনে হলেও।

জিজ্ঞেস করেছিলাম ‘কেন করেন’? বোকা উত্তর দিয়েছিলেন ‘মানসিক শান্তি’। এ পৃথিবীতে তারাই শান্তিতে আছে যারা ভাবছে পৃথিবীটা যথেষ্ট। যারা বের হয়ে কিছু করতে চাচ্ছে- অশান্তি খুড়ে আরো অশান্তি বের করছে! তার উত্তরটা বরং এমন হতো- ”এমনিই করি। কিছু করা দরকার তাই করি।”

কোভিড শ্রেষ্ঠ সময় হচ্ছে এ লোকগুলোর জন্যে। গাঁটের পয়সা গায়ের শক্তির মতো, যারা এগুলো অন্যের প্রয়োজনে উড়াতে জানেন- তারাই সুপারহিরো। এ ‘ডে’ টি এরকম পরিচিত অপরিচিত অসংখ্য জনের উদ্দেশ্যে রাখলাম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।