বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টি ফাইভ

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

লকডাউন প্রায় সবাইকে লেখক বানিয়ে দিয়েছে। এখন আপনি কোনো রসেই বুঝতে পারবেন না কোনটি আসল অনুভূতিতে লেখা, কোনটি নকল। বাবার মৃত্যু, নিজের মার খাওয়া, অর্থনৈতিক দারিদ্র‍্য বঞ্চনা- সবকিছু নিয়েই পোস্ট পড়ছে। পরে কাউন্টার পোস্ট বা নিজের অনুতাপে আসল সত্য প্রকাশ পাচ্ছে। অনলাইন পত্রিকাগুলোও ফেসবুক তথ্যসূত্র হিসেবে নিচ্ছে!

সুপার শপে সবচেয়ে বেশি ভীড় দেখেছিলাম চকলেট পার্টে। মানুষ চকলেট কিনছে গিফট হিসেবে। লাভ ইন দ্যা টাইম করোনা, সম্ভবত এটিই সবচেয়ে বড় শক্তি যাকে করোনা হারাতে পারে নি। নেইল ফার্গুসন ব্রিটিশ টপ সায়েন্টিস্ট। যিনি প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেছিলেন লকডাউন ঘোষণা করতে। তার ভাষ্যমতে আড়াই লাখ মানুষ মারা যাবে শুধু ব্রিটেনে যদি লকডাউন স্ট্রিক্ট না হয়। নিজে করোনা আক্রান্ত হয়ে চৌদ্দদিনের জন্য কোয়ারেন্টাইনে ছিলেন। বের হয়েই লকডাউন উপেক্ষা করে প্রেমিকার সাথে দেখা করতে চলে যান। সেটি জানাজানি হলে পরে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

শুধু ভীনদেশী কেন! একদম লকডাউনের শুরুতে যখন কিছুই চলতো না, এক ভদ্রলোকের সাথে পরিচিত হয়েছিলাম ব্যাটারি গাড়িতে। তিনি ভেঙ্গে ভেঙ্গে ময়মনসিংহ থেকে সিরাজগঞ্জ চলেছেন। বলছিলেন- পরিবারের সাথে দেখা করবেন। আনন্দের আতিশয্যে একটু বেশিই বলছিলেন। বিরহ নাকি অন্ধকারের মতো। এক দেখাতেই সব অন্ধকার দূর হয়ে যায়। সে তিনদিন না তিনমাস না তিনবছর- ব্যাপার না। আলো যেমন হাজার বছরের জমাট অন্ধকারকে এক মুহূর্তে উধাও করে দেয়, তেমনি!

প্রেম ভালোবাসার নাটক খুব দেখা যায় হাসপাতালের ইমার্জেন্সি গুলোয়। ষোড়শী সপ্তদশী অষ্টাদশীর প্রেম আনপ্রেডিক্টেবল। কত সিভিয়ার শ্বাসকষ্ট, কত বুকে ব্যাথা, কত আনকনসাশনেস যে এক ওমিপ্রাজল ইঞ্জেকশনে সুস্থ হয়ে গেছে তার ইয়ত্তা নেই। করোনার দিনগুলোতে সবচেয়ে বেশি রোগী এসেছে এ মান অভিমানের। একরাতে ডিউটি ডক্টরস’ রুমে বসে খাচ্ছি, জরুরি তলব পড়লো। গিয়ে দেখি মেয়েটি জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ব্যাকুল চোখে দেখছে ব্যগ্র স্বামীকে। এর মাঝেও একধরনের পুলক আছে, ‘এ পৃথিবীর একজন তো ব্যস্ত আমাকে নিয়ে…’! ব্যগ্রতা বাড়াতে দুঃসময়ের মধ্যে ইসিজি এক্সরে আরবিএস দিয়ে দিলাম। তখন বাজে রাত দু’টা!! রোগটা মিথ্যা, ভালোবাসাটুকু তো আর মিথ্যা নয়।

করোনার মধ্যে তিনদিন পরপর বাড়ি গেছেন এমন লোকও আছে। ডাবল ভাড়া ট্রিপল ভাড়া দিয়ে। আক্রান্ত হওয়ার ভয় উপেক্ষা করে। তারপর আলাদা কক্ষে আলাদা ভাবে থেকেছেন। কোভিড ডেডিকেটেড হাসপাতাল গুলোয় ডিউটি ডাক্তারদের থাকার আলাদা ব্যবস্থা করা হয়। তবুও তারা বাড়ি যান। একজনকে বললাম ‘এটি রিস্ক’। বললো রবীন্দ্রনাথ নাকি বলে গেছেন- ‘ওরে ভীরু, তোমার হাতে নাই ভূবনের ভার। হালের কাছে মাঝি আছে, করবে তরী পার!’

পাউলো কোয়েলহো লিখেছেন- ‘ইন দ্যা ওয়ার্ডস অফ এ পার্সিয়ান সেজঃ লাভ ইজ এ ডিজিক নো ওয়ান ওয়ান্টস টু গেট রিড অফ।’ লাভ সিকনেস করোনার চেয়েও কঠিন। বেশি সংক্রামক। অসুস্থ লোক সুস্থ হতে চায় না। এ কোভিড উনিশ সব ধরনের ভালোবাসাকে রিডিফাইনড করছে।

আজ দেশে করোনা শনাক্ত একহাজার ছাড়িয়েছে। সবার ধারণা সংখ্যাটি আরো অনেক বেশি। ধরা পড়ছে না কারন টেস্ট হচ্ছে না। টেস্ট হলেও সব ঠিকমতো হচ্ছে না। ফলস নিগেটিভের ঝামেলা তো আছেই। উপজেলা থেকে যা পাঠানো হচ্ছে সব স্বতঃসিদ্ধ নয়। টেস্টের তুলনায় সিম্পটমের উপর জোর দেয়া হচ্ছে বেশি। দেশে এবং বিদেশে। ওয়াইড ভ্যারাইটিজ সিম্পটম। এ বঙ্গ মুলুকে এসে মারাও যাচ্ছে প্রায় সব বয়সী। ভেন্টিলেটরে যাওয়া ৮০% রোগী ফিরছেন না।

ঢাকায় প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। সরকার থেকে দশ টাকার চাল দেয়ার প্রকল্প আবার শুরু হয়েছে। আগামীকাল আরো অনেক প্রবাসী দেশে ফিরবেন। আসছে সময় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারন আছে। যদিও ভেবে কিছু হবে না। এর দিকে কর্তাব্যক্তিরা কেউ তাকিয়ে নেই!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।