বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে এইটি এইট

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুলাই ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

শুক্রবার করে একটু দূরে যাই। কিছু রোগী দেখি। ক্লিনিক মালিক সম্মান টম্মান করে। চেম্বারে সিরিয়ালের জন্য এসিস্ট্যান্ট লাগে। ক্লিনিক এক মেয়েকে দিলো। শুনলাম তার হাজব্যান্ড বদমাইশ, তাকে ছেড়ে চলে গেছে। এখন সে একা এক বাচ্চা নিয়ে থাকে। ক্লিনিক থেকেই এসিস্ট্যান্টদের মাসোহারা বেতন। কিন্তু ভিজিটর ডাক্তাররা সবাই বখশিশ দেন।

আমিও দেই। এক শুক্রবার সে ভুলে এক রোগীর রিপোর্ট আরেক রোগীকে দিয়ে দিলো। এতো মেজাজ খারাপ হলো- দিলাম ডেকে ঝাড়ি। বেচারি ভয়ে যাওয়ার সময় আর সামনেই আসলো না। আমারও রাগ তখন পড়ে নি। সেদিন আর বখশিশ দিলাম না।

আসার পথেই মনে খচখচ শুরু হলো। সামান্য টাকা- মেয়েটা হয়তো আশা করে বসে থাকে। এটি বেতনের বাইরের হিসেব। কিছু শখ মেটায় অথবা প্রয়োজনেই খরচ করে। এক ভুলের জন্য বকা দিছি, আবার ও টাকায় হাত দিলাম! না, কাজটা জঘন্য হলো। আবার আমি নিজেকে বোঝাই- আমি সবচেয়ে বেশি দেই/ এ দিতে আমি বাধ্য নই/ সে ক্লিনিক থেকে পায়/ আর সে নিজে কেন ছিল না/ খুঁজে খুঁজে দেওয়া আমার কর্ম নয়- ইত্যাদি ইত্যাদি। কিন্তু মন মানছিলো না। সিদ্ধান্ত নিয়েছিলাম সামনের সপ্তাহে এটি পুষিয়ে দেব।

কিন্তু কী কপাল! দেশে কোভিড চলে আসলো। আমি যাওয়া বন্ধ করে দিলাম। আমি কেন প্রায় সব ডাক্তাররাই চেম্বার প্র‍্যাক্টিস বন্ধ করে দিলেন। ক্লিনিক মালিকরাও বললো- ‘আগে জান তারপর জাহান’। কিন্তু কোভিডের এ দেশ পছন্দ হয়ে গেল, যাওয়ার নাম নেই। কি করি- এভাবে আর কতদিন! কয়েকজন ডাক্তায় ছিটায় ছিটায় যাওয়া শুরু করলো। জুন মাস থেকে আমিও যাওয়া শুরু করলাম।

গিয়ে দেখি সে মেয়ে নেই। ক্লিনিক কর্তৃপক্ষকে বললাম- ‘আমার পুরনো এসিস্ট্যান্ট কই?’ বললো- ‘স্যার বাধ্য হয়ে আমরা কিছু কর্মী ছাঁটাই করেছি’। এতো খারাপ লাগলো! ভাবলাম কেন যে সেদিন এমন করতে গেলাম। মেয়েটাকে বকলাম আবার টাকাও দিলাম না। লাস্ট ডিউটিটা সে আফসোস নিয়ে গেল। নিশ্চয় ওই দিনটাতে বাকি সবাই পেয়েছে সে পায় নি, তার খুব খারাপ লেগেছে। আমরা যাওয়ার পর তারা এসব আলোচনা করে কিনা কে জানে! করলে হয়তো লজ্জায় মাটির সাথে মিশেই যাচ্ছিলো। আমার দোষেই এমন হলো। এখন তার চাকরিও নেই। কিভাবে চলছে একা মানুষ বাচ্চাটাকে নিয়ে- কে জানে! বয়সও বেশি না। বিশ বাইশ হবে।

আজ ক্লিনিক পৌঁছতেই সে দৌড়ে এসে সালাম দিলো। এতো খুশি হইছি, আমার মনে হয় না আমার জীবনে অনাত্মীয়- অবন্ধুয়ীয়- অগুণমুগ্ধ কাউকে দেখে কখনো এতো খুশি হয়েছি। মন থেকে যেন এক পাপের বোঝা নামলো! দিলাম ঝাড়ি সে এতোদিন কেন আসে নি এর জন্য। পোলাপানকে সবসময় ঝাড়ির উপর রাখতে হয়, যেন ঝাড়ি শুনে ভবিষ্যতে অভিমান করে না পালায়…!

এ গেল যুক্তির বাইরের খবর। এর ভিতরেও এক পৃথিবী আছে- যুক্তির পৃথিবী। সেখানেও অশান্তি। আবার নাকি নিয়োগ হবে ২০০০ জন ডাক্তারের। কেউ কেউ বলছে সেটি নাকি ৩৯ তম থেকে হবে। প্রথমে সাড়ে চার হাজার, তারপর দুই হাজার, তারপর আবার দুই হাজার। আমার দৃষ্টিতে একটু বেশি বেশিই হয়ে যাচ্ছে। গতকাল একটু হতাশা দেখেছি জুনিয়রদের মাঝে।

আমরা কেউ নিশ্চিত নই আমরা বাঁচবো কিনা, কিন্তু আমরা এটি নিশ্চিত- পৃথিবী একদিন আবার আগের ধারায় ফিরে যাবে। মানুষ আড্ডা দিবে, হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে। বিসিএস চাকরির স্বপ্নটা সেখানে। সে স্বপ্ন সবাই দেখছে। যখন করোনা থাকবে না- মসৃন এক জীবন হবে। ‘সুযোগ’ যখন অন্যকে বঞ্চিত করে হয়- সেখানে ভাল কিছু হয় না। আমি মনে করি- দ্রুততম সময়েই নতুন ডাক্তার নিয়োগ হোক, কিন্তু সে ফ্রেশ প্রতিযোগিতায়। ৩৯ এর প্রজ্ঞাপনের পর বহু ডাক্তার বের হয়েছেন। বহু ডাক্তার ৩৯ এই একটুর জন্য প্রিলি পাশ করতে পারেন নি। তারা তো কোনো দোষ করেন নি। স্বপ্ন দেখা, ফের স্বপ্ন দেখা- তো দোষের কিছু না।
কর্তৃপক্ষ নিশ্চয়ই বুঝে শুনে সিদ্ধান্ত নেবে।

এদিকে আমার বড়ভাইয়ের ছেলেটি অসূর্যম্পশ্যা হয়েই বড় হচ্ছে। কোভিড উনিশের সবচেয়ে ইনোসেন্ট ভিক্টিম তারা। এখন সে কারো কোলে চড়ে বাইরে বের হতে পারে না। আমার ধারনা কখনো কখনো জানালা দিয়ে অবাক চোখে ‘বড় মানুষ’দের দেখে। কখনো অপরিচিত কাউকে দেখলে চমকে উঠে!

কয়েকদিন আগে চৌদ্দমাস বয়সে সে তার জীবনের প্রথম সাইকেলটি পেলো। তার বাবা কিনে দিয়েছে। সে প্রথম বুঝেছে হামাগুড়ি না দিয়ে, না হেঁটে, না কোলে চড়েও এগুনো যায়। সেখানে পরিশ্রম কম, সাফল্য বেশি। এগুলোকে বলে ‘মেশিন’। এর সাথেই দোস্তি মনুষ্য প্রজাতির। দেবতাদের বাহন জীবিত প্রাণী, মানুষের বাহন জড় মেশিন।

সে সারা ঘর দৌড়ে দৌড়ে সাইকেল চালায়। এক ভিডিও, পাঁচ সাত ছবি বারবার দেখি। ভাবি- আবার কবে যে বাসায় যাব..!
বড় হয়ে যাচ্ছে ছেলেটা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।