বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে এইটিন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

চিৎকার শুনে আমি লেবার রুমে ঢুকলাম। ভয়ঙ্কর অবস্থা। ছোট রুম, অন্ধকার। রোগীর লোকেরা চায় না পুরুষ ডাক্তার আসুক। রোগীর স্বজনের চাওয়া না চাওয়ার চেয়ে বড় বাধা আমাদের অদক্ষতা। এ বিদ্যা আমরা অচ্ছুতের মতো এড়িয়ে এসেছি। সব সিদ্ধান্ত তাই সিস্টার বা ধাত্রীরাই দেয়। আমাদের কাজ সিগনেচার করা, আর ছুটির সময় একগাদা ঔষধ লিখে দেয়া। দেখলাম এক টেবিল, ছুড়ি, কাঁচি আর একটি সুঁই সুতা ছাড়া কিছু নেই। ঘোলা পানিতে ফ্লোর ভিজে আছে। সেখান থেকে উৎকট গন্ধ আসছে। আগন্তুকের কী দশা, এমনভাবে ঢেকে রেখেছে যে কাছে ঘেষার উপায় নেই। দূর থেকেই স্টেথো দিয়ে লাব-ডাব-লা–ব-ডা–ব-লাব-ডাব শোনার বৃথা চেষ্টা করলাম। ধাত্রী চিৎকার করে চাপ দিতে বলছে, মা-ও চিৎকার করছে। ব্যথানাশক কিছু দিতে হবে কিনা- ভাবতে ভাবতে বেরিয়ে এলাম।

লকডাউন হোক, বা বৃষ্টি, যুদ্ধ, বা মহামারী- মানুষের জন্ম প্রক্রিয়া থেমে নেই। জীব অমরত্বের বিনিময়ে জন্মদান বেছে নিয়েছিল, জড় জন্মদানের বিনিময়ে অমরত্বকে ধরে নিয়েছে। লেবার রুমে কেউ কিছুক্ষণ থাকলে তার মাতৃভক্তি আপনা আপনি আসতে বাধ্য। অনেক পেইনফুল। অনেক।

লকডাউন এখন ধৈর্য পরীক্ষার পর্যায়ে চলে গেছে। প্রায়ই অদ্ভুত খেয়াল হয়। যেমন এক বন্ধু বলছিল- তার খুব তন্দুরি রুটি খেতে ইচ্ছে করছে। চুলার ভেতর থেকে কালো লোহার আঁকশি দিয়ে গরম গরম রুটি বের করে আনবে। সাথে হালিম। ঘন ডাল, দুই তিন মাংসের টুকরা ভাসবে, উপরে মশলা বিছানো থাকবে, বাটির পাশে প্লেটে- দু’টুকরা লেবু। চরম বিপদের দিনেও আড্ডাবাজ বাঙালি আড্ডা আর খাওয়ার গল্প ভুলে না।

বারান্দায় দাঁড়িয়ে শুনলাম পাশের ফ্ল্যাটে গল্প করছে- ‘ইউরোপের কোন দেশ যেন হিজাব নেকাব নিষিদ্ধ করেছিল, এখন বাধ্য হয়ে বাধ্যতামূলক করেছে’। আরেকজন বলছে ‘কোন দেশ?’ ‘কোন দেশ যেন মনে নেই। ফ্রান্স, ইতালি, নয়তো জার্মানি’। একটু চোখ কান খোলা রাখলে এ দেশে রসের অভাব নেই। ফেসবুকে ট্রল অথবা ফান পোস্টগুলি বেশি শেয়ার হয়। কারো না কারো নির্বুদ্ধিতায় রসের হাড়ি জ্বাল হচ্ছেই।

আগামীকাল আবার দিনরাত ডিউটি। সেদিন স্বামীর মার খেয়ে এক মহিলা এসেছিলেন। আমরা শুধু দেহের চোট লিখে রাখতে জানি। মনের চোটের লেখাজোকা নেই। এক বছরের এক ছোট মেয়েকে কোলে নিয়ে এসেছিলেন, মেয়েটাকেও মেরেছে পাষণ্ডটা। যৌতুকের দাবিতে। ছোট বাবুটা একদম চুপচাপ, মায়ের কাধে মাথা দিয়ে ছিল। আঠারো বছরের নিচে বাল্যবিবাহ গ্রামেগঞ্জে এখনো হয়। আমরা রোগী পাই।

ইমার্জেন্সিতে চেয়ারম্যান-মেম্বার-সভাপতিরা চিকিৎসা শেখায়! ফোনে বলে ‘রোগী ভর্তি রাখেন, আমার অমুক হয়’। ভর্তি রাখি। গ্রামের মানুষ সহজ সরল- এটি সম্ভবত একটি জনপ্রিয় মিথ। আমি অন্তত এরকম লক্ষন দেখি নি।

রমযান মাস শুরু। রাস্তার পাশে সুস্বাদু ইফতারের পশরা দেখব কিনা জানি না। যেভাবে মাইকিং করছে মনেহয় বসবে না। এখানে ভাঙা এক মাইক আর অস্পষ্ট কণ্ঠে মাইকিং হয়। কী বলে কিচ্ছু বোঝা যায় না। যারা নিয়োগ দেন তারা ঘরে বসে শোনার কাজটিও ঠিকমতো করেন না। ব্রিটেনে পরীক্ষামূলক ভ্যাক্সিন প্রয়োগ হয়েছে। আজ দেশে আক্রান্ত সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ভারতেও আক্রান্ত আজ তাদের সর্বোচ্চ। আমরা কোন দশায় আছি পরিস্কার নয়।

সেদিন একটু পরেই সে মা আর সদ্যোজাত বাবুটা ছুটি নিতে এলো। ধবধবে টায়েলে জড়ানো বাচ্চাটি তার নানীর কোলে ঘুমাচ্ছে। বাইরে তখন করোনার ভয়ে নাক মুখ ঢাকা এক পৃথিবী। আশার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। ‘এভ্রি চাইল্ড কামস উইদ দ্যা মেসেজ দ্যাট গড ইজ নট ইয়েট ডিসকারেজড অফ ম্যান’।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।