বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভুল তথ্য দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে চিকিৎসকের মামলা, গ্রেপ্তার সাংবাদিক

প্ল্যাটফর্ম নিউজ
শনিবার, ২৫শে এপ্রিল, ২০২০

সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরবে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এম আর রুবেল নামে এক সাংবাদিক করোনা বিষয়ে সরকারি চিকিৎসা কার্যক্রম নিয়ে ফেসবুকে ভুল তথ্য দেয়ায় গ্রেপ্তার হয়েছেন। গত ২৩শে এপ্রিল, বৃহস্পতিবার রাতে ভৈরব থানায় মামলাটি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ। ডিজিটাল নিরাপত্তা আইনে উক্ত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার পর তাকে ভৈরব উত্তরপাড়ার বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গিয়েছে, ভৈরবে করোনা সংক্রমণ শনাক্তে নমুনা সংগ্রহ করা এবং আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে ২০ শয্যার ট্রমা সেন্টার। করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সুরক্ষাসামগ্রী পরিধান না করে কেউ ভেতরে যেতে পারবেন না। কিন্তু উক্ত সাংবাদিক এম আর রুবেল বুধবার সকালে অনুমতি ছাড়াই সেন্টারের ভেতরে যান। ফিরে এসে ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে নিজের ফেসবুকে একটি লেখা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মামলার বাদী বুলবুল আহমেদকে উদ্দেশ্য করেও পৃথক লেখা প্রকাশ করেন। এতে উপজেলায় করোনাভাইরাস সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম নিয়ে সবার মধ্যে ভুলধারণা তৈরি হয়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা
অনেক চিকিৎসকের মনোবল ভেঙে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, মামলটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১ ধারায়। সাংবাদিক রুবলেকে গত ২৪শে এপ্রিল শুক্রবার সকালে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

বাদী বুলবুল আহমেদ বলেন, “করোনার জন্য ভৈরব এখন স্পর্শকাতর এলাকা। এখন পর্যন্ত ৪২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১জন স্বাস্থ্যকর্মী এবং ৯ জন পুলিশের সদস্য। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন আক্রান্তের তালিকায়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করছি। অথচ রুবেল এই বিষয়ে নিজের পত্রিকায় না লিখে মনের মতো করে ফেসবুকে লিখেছেন। এতে আমাদের কর্মীদের মনোবল নষ্ট হয়েছে। ফলে প্রতিকার পেতে আইনের আশ্রয় নিয়েছি।”

উল্লেখ্য, মূলত ব্যক্তিগত প্রতিহিংসার জের ধরেই উক্ত সাংবাদিক ফেসবুকে মিথ্যা তথ্য প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।