বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউনঃ ডে হান্ড্রেড টুয়েন্টি টু

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর, ২০২০, শনিবার

ডা. শুভদীপ চন্দ
মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স

ছবিঃ ডা. শুভদীপ চন্দ।

কবি ইমতিয়াজ মাহমুদ আমার একজন প্রিয় মানুষ। এ তথ্য আমার আশেপাশের অনেকেই জানে। উনি একবার আমার এক স্ট্যাটাস শেয়ার করেছিলেন। উনার ভাল লাগলেই উনি নানা জনের লেখা শেয়ার করেন। এখানে ওনার সেলিব্রিটি, নন-সেলিব্রেটি বাছবিচার নেই। কিন্তু আমার জন্য সেটি ছিল এক বিশেষ দিন। আমি বারো বছরের জীবনে ওই একটি স্ট্যাটাসই সেভ করে রেখেছি। স্ট্যাটাসটি ছিল এরকম-

শেখ সাদীর বয়স তখন ছয় বছর। এক বিশেষ রাতে তার বাবার সাথে তিনি মসজিদে গেলেন আল্লাহর দরবারে প্রার্থনা করতে। সেখানে অনেক লোক।
শেষ প্রহর। প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। যারা আছেন তারাও ঘুমে ঢুলুঢুলু। ছোট সাদী তার বাবার কানে ফিসফিসিয়ে বলল,

‘বাবা, তুমি আর আমি ছাড়া সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা দুজনই শুধু জেগে আছি।’

তার বাবা, যিনি ছিলেন দরবেশ; বললেন-

‘তাহলে আমরাও ঘুমিয়ে পড়ি। নিজেকে মহৎ ভাবার চেয়ে ঘুমই ভালো।’

এ করোনার সময়ে কখনো কখনো কেউ এতো রেসপেক্ট দেখান, মনে হয় মাঝেমাঝে ঘুমানোই উত্তম! অনেকদিন ধরে ডায়েরিটা লিখছি। ফেসবুকে তো ডায়েরি হয় না, ডায়েরির মতো করে লিখছি। ফেব্রুয়ারি থেকেই লিখছিলাম। যেদিন এ জেলায় লকডাউন ঘোষিত হয়, সেদিন থেকে দিন গোনা শুরু করলাম। এখন সম্ভবত শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন আর কেউ করোনা নিয়ে উদ্বিগ্ন নয়। পুরো নিউজফিডে করোনা নিয়ে কোনো স্ট্যাটাস থাকে না।

অনেক কথা বলেছি। অনেক ব্যক্তিগত কথা। ফেসবুকের শুরু থেকে যে নীতি মেনে এসেছি- ‘ব্যক্তি কথা কিছু শেয়ার না করা’। কখনো আমার দ্বিতীয় ছবি দেই নি। প্রোফাইল পিকচার এ আইডির শুরু থেকে এটি। নিরানব্বই শতাংশ আত্মীয় স্বজনকে ব্লক করে রেখেছি এবং আমার বা আমার পরিবারের কোনো ইভেন্ট ফেসবুকে কখনো আসে নি। সে পরীক্ষা পাশ হোক বা ভাই বোনের বিয়ে কিংবা কোনো বিশেষ কিছু। আমি কখনো ফেসবুকে জন্মদিন উদযাপন করি না। বছরের ওই সময়ে এ আইডি ডিএক্টিভেট থাকে। কোথায় আছি যাচ্ছি কিছুই সাধারণত বলি না। সে আমি এ তথাকথিত ডায়েরির নামে আমার কথা অনেক শেয়ার করেছি।

এ কয়দিনে অসংখ্য জনের কথা লিখেছি। বেশিরভাগ আমার কলিগ, বন্ধু বান্ধব, প্রতিবেশী, অল্প পরিচিত, এমনকি অপরিচিত। ম্যাসেঞ্জারের কথাও তুলে এনেছি। মিথ্যে কথা লিখি নি তবে কখনো কারো নাম পরিচয় উল্লেখ ছিল না। কয়েকজন নিশ্চিত করে বুঝতে পেরেছেন তার কথা বলছি। বিরক্তও হয়েছেন। তাদের কাছে আমি ঋণী।

আমি শুধু সময়টাকে ধরে রাখতে চেয়েছিলাম। যা দেখছিলাম লিখে গেছি। চরিত্রগুলো এঁকে রাখতে চেয়েছি, যেকোনো নামই যেন সেখানে বসে যায়।

৬/০৮/২০২০

বাসগুলো এখন বর্ধিত হারে ভাড়া নিচ্ছে। সব সিট পূর্ণ করে দাঁড়িয়েও লোক নিচ্ছে। এ দেশে কোনো বিপদ একা আসে না। করোনার সাথে নতুন যোগ হয়েছে ঠকানো। রাস্তায় ট্রাফিক পুলিশ আছে, পুলিশ বক্স আছে, এক দুই প্রশাসনের লোকও নিশ্চয় বাসে চড়েন- কেউ কিছু দেখেন না।

কলিগ স্থানীয় এক ছোটভাইকে বললাম-

‘কোথায় কমপ্লেন দিবো এ নিয়ে? ডিসি অফিস, থানা, হাইওয়ে পুলিশ, সিভিল সার্জন, কোথায় দিব?’

তার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। সে আমাকে এ প্রসঙ্গে এক গল্প বললো।

এক আমেরিকান কৌতুকাভিনেতা ছিলেন। যিনি মানুষকে হাসাতে হাসাতে পেটব্যথা করে ফেলতে পারতেন। একজন লোক যত দুঃখ যত হতাশা নিয়েই তার কাছে আসুক, তার কথায় একবার হলেও ফিক করে হাসতো। তো একবার দুষ্টু কিছু ছেলে তার কাছে চ্যালেঞ্জ নিয়ে গেল। দশ হাজার ডলার বাজি। তিনি শত চেষ্টা করেও নাকি এক মহিলাকে হাসাতে পারবেন না।

ভদ্রলোক চ্যালেঞ্জটি নিলেন এবং তার ভান্ডারের সেরা সেরা সব হাসির গল্প বলেও সে মহিলার কোনো ভাবান্তর ঘটাতে পারলেন না। বাজি হেরে টাকা তো দিলেন কিন্তু কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলেন,

‘ঘটনাটা কি!’

তারা তখন তাকে বলল,

‘এ মহিলা কানে শোনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না। হাসবে কিভাবে?’

আমাদের কর্তৃপক্ষ হচ্ছে এরূপ। কমপ্লেন টমপ্লেন দিয়ে তেমন লাভ হবে না। যা করা যেতে পারে আখের গোছানো। এ লুটেরাদের দেশে কেউ তোমাকে লুট করছে, তুমি তোমার উপায়ে তাকে লুট করো। যে বেশি লুটতে জানবে- সেইই জয়ী!

সম্ভবত এ মহামারী সবচেয়ে বড় এ শিক্ষাটি নিয়েই এসেছিলো। এখানে কিছুই বদলাবে না। নিজের বাঁচন নিজেকেই বাঁচতে হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।