বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লকডাউন শেষ হওয়ার পর উহানে প্রথম করোনা ভাইরাসের ‘ক্লাস্টার সংক্রমণ’

প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে ২০২০ মঙ্গলবার

বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে একমাস আগে তুলে দেওয়া হয়েছিল লকডাউন এর পরেই এই প্রথম সেখানে ‘ক্লাস্টার’ বা গুচ্ছ আকারে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

বিবিসি জানায়, ১১ মে (সোমবার) উহানে নতুন পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ১০ মে (রবিবার) প্রথম একজনের কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্ত পাঁচজন সবাই একই আবাসিক কম্পাউন্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন ৮৯ বছর বয়সী এক ব্যক্তির স্ত্রী রোববার প্রথম এই ব্যক্তির দেহেই ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

গত ৮ এপ্রিলে কঠোর লকডাউন তুলে দিয়ে উন্মুক্ত করা হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর।আর উহানে এখন গুচ্ছ সংক্রমণে ভাইরাসটি আবার ফিরে এল।
তবে চীন এ ধরনের আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে যোগ করে না। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮ এবং মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

সংক্রমণের নতুন খবরটি শহরটিতে আবারও ভাইরাসটির প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজটি খুব কঠিন হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন – উহান স্বাস্থ্য কতৃপক্ষ।

নতুন যারা আক্রান্ত হয়েছে প্রত্যেকেই ছিলেন ‘উপসর্গহীন’ তাদের জ্বর বা ক্লিনিক্যাল কোনো লক্ষন ছিলনা। পরীক্ষায় তাদের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের কাছ থেকে অন্যরাও সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। উপসর্গহীন আক্রান্তের সঠিক সংখ্যা কত তা এখনও জানা যায়নি। সাধারণত স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মমাফিক চেকিং এবং আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করার মধ্য দিয়ে এ ধরনের আক্রান্তদের শনাক্ত করা হয়।

জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, সাতটি প্রদেশে সংক্রমন ধরা পড়েছে এমন খবর পাওয়া গিয়েছে, গুচ্ছ আকারে সংক্রমিত হলে এ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে পারে, এ জন্য সংক্রমণ ও সংক্রমণ মাধ্যম গুলো দ্রুত খুঁজে বের করতে হবে। এর আগে শনিবার উওর-পূর্ব প্রদেশে একটি গুচ্ছের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। শহর গুলোর মধ্যে শুলানে তিনটি সংক্রমণের কথা বলা হয়েছে, শুলানকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুলানের মেয়র জিন হুয়া বলেন, ”এখন সময়টা যুদ্ধের, আমরা সবাই যুদ্ধের মধ্যে আছি”।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।