মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় গাইডলাইন অনুসরণে কমবে চিকিৎসা ব্যয়

সোমবার, ১৭ জানুয়ারি, ২০২৫

রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকদের গাইডলাইন অনুসরণের তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা নিয়ে ‘প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার মূলনীতি : গবেষণা ও প্রয়োগের সেতুবন্ধন’ শীর্ষক সেন্ট্রাল সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. মোঃ শাহিনুল আলম বলেন, চিকিৎসকরা যদি গাইডলাইন অনুসরণ করে প্রেসক্রিপশনে রোগীর ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা লিখেন, তাহলে চিকিৎসা ব্যয় কিছুটা কমবে এবং রোগীরাও যথাযথ চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থতা অর্জন করবেন।

উপাচার্য বলেন, চিকিৎসকদের অবশ্যই গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা দেওয়া উচিত। মানসম্পন্ন গাইডলাইন না থাকলে সেক্ষেত্রে প্রয়োজনে নিজেদের উদ্যোগে গাইডলাইন তৈরি করে সে অনুযায়ী রোগীদের চিকিৎসাসেবা দিতে হবে। প্রেসক্রিপশনে আনরেজিস্ট্রার্ড প্রোডাক্ট বা এ জাতীয় কিছু লেখা উচিত নয়।

তিনি আরও বলেন, রোগী ও জনগণের স্বার্থে ও চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা অপরিহার্য। বৈজ্ঞানিক প্রমাণ ও চিকিৎসকের অভিজ্ঞতার ওপর নির্ভর করে প্রমাণভিত্তিক চিকিৎসায় অবশ্যই গুরুত্ব দিতে হবে। চিকিৎসা পদ্ধতি নির্ধারণের জন্য প্রমাণিত গবেষণা, চিকিৎসা সংক্রান্ত অধ্যয়ন (ক্লিনিক্যাল স্টাডি) ও অভিজ্ঞতা একত্রিত করেই যথাযথ চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়। ফলে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে প্রমাণভিত্তিক চিকিৎসা অত্যন্ত জরুরি।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, বিশ্বে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দ্রুত পরিবর্তনশীল। চিকিৎসা পদ্ধতিকে আরও কার্যকর, নিরাপদ ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রমাণভিত্তিক চিকিৎসা একটি অপরিহার্য পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের সেমিনারের আলোচনা চিকিৎসকদের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে সঠিক সমন্বয় সাধনে অবদান রাখবে।

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল অভিজ্ঞতা, রোগীর চাহিদা ও সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণার ফলাফল একত্রিত করে সর্বোত্তম চিকিৎসা দেওয়াই প্রমাণভিত্তিক চিকিৎসায় মূল উদ্দেশ্য। প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চা না করলে বহির্বিশ্বের তুলনায় বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়বে।

সেমিনারে প্রমাণভিত্তিক চিকিৎসার ইতিহাস, তাৎপর্য, চিকিৎসা গবেষণার ভূমিকা ও এর প্রয়োগ, রোগীর স্বাস্থ্যসেবায় গবেষণার ফল কীভাবে বাস্তবায়ন করা যায়, নীতিনির্ধারণ ও চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে বৈজ্ঞানিক তথ্যের ভূমিকাসহ নানা বিষয় আলোচনা হয়।

বিএসএমএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. এম মোস্তফা জামান ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ শাকুর।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।