মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রীতিমত চেম্বার করে রোগী দেখছেন নার্স ; ইউএইচএফপিও’র ব্যবস্থা নেয়ার আশ্বাস

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ৭:০১ · ২ মিনিটে পড়ুন
রীতিমত চেম্বার করে রোগী দেখছেন নার্স ; ইউএইচএফপিও’র ব্যবস্থা নেয়ার আশ্বাস
লেখার আকার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রীতিমত চেম্বার করে রোগী দেখছেন নার্স! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর বাজারে।

অভিযুক্ত নার্সের নাম গৌতম তালুকদার। তিনি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মধ্যনগর বাজারের অদ্রী মেডি কেয়ার নামের এক প্রতিষ্ঠানে তিনি চেম্বার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। তার অজস্র ভুলে ভরা ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) থাকে অপ্রয়োজনীয় ওষুধের সমারোহ

অদ্রী মেডি কেয়ারের সাথে প্ল্যাটফর্মের পক্ষ থেকে যোগাযোগ করে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি অভিযুক্ত নার্সের ভাইয়ের নামে নিবন্ধন করা। পরবর্তীতে বিস্তারিত জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

প্ল্যাটফর্ম প্রতিবেদকের হাতে আসা গৌতম তালুকদারের একাধিক ব্যবস্থাপত্র অনুসন্ধান করে দেখা যায়, তিনি প্রায় প্রতিটি রোগীকেই একাধিক অপ্রয়োজনীয় ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দিয়েছেন একাধিক এন্টিবায়োটিকও! গত মার্চের দুই তারিখে তার দেয়া ব্যবস্থাপত্রে রোগের নাম লেখা হয়েছে ‘Soreosis’। যদিও এমন কোন রোগ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি!

প্ল্যাটফর্মের হাতে আসা অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স গৌতম তালুকদারের করা ব্যবস্থাপত্রের চিত্র।

ব্যবস্থাপত্রটি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হলে তিনি জানান, “সে হয়তো ‘Psoriasis’ লিখতে চেয়েছিল। কিন্তু তার দেয়া ওষুধগুলো Psoriasis রোগে সাধারণত দেয়া হয় না। এখানে এন্টিবায়োটিকও দেয়া হয়েছে। কিন্তু Psoriasis এ এন্টিবায়োটিকের কোন ভূমিকা নেই! এই প্রেসক্রিপশন ফলো করলে রোগী আরোগ্য হওয়ার চেয়ে আরো বেশি রোগাক্রান্ত হতে পারে। একইসাথে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সেরও শিকার হতে পারে। এরাই আমাদের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার প্ল্যাটফর্মকে জানান, “সিনিয়র স্টাফ নার্স গৌতম তালুকদারের বিষয়টা ইতিমধ্যে আমার নজরে এসেছে। তৎক্ষনাৎ আমি তাকে শোকজ করেছি এবং তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলেছি। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য আলাদা একটা কমিটি করে দিয়েছি। তার বিরুদ্ধে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা আমরা নিব।” বিষয়টি এতদিন তার দৃষ্টিগোচর না হওয়ায়ও দুঃখ প্রকাশ করেন তিনি।

বিশেষজ্ঞের ভাষ্য, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে স্থিতিশীল করতে এসব প্রতারকের বিরুদ্ধে (ডিএমএফ, এলএমএফসহ যারা অবৈধভাবে চিকিৎসা সেবা দেয়) ব্যবস্থা নেয়া জরুরি। না-হয় স্বাস্থ্যখাতের আরো অধঃপতন হতে পারে।

ট্যাগ:প্রতারণা
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।