মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

রাজশাহীতে এক সপ্তাহ সার্বিক লকডাউন বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুন ২০২১, ৪:৫১ · ২ মিনিটে পড়ুন
রাজশাহীতে এক সপ্তাহ সার্বিক লকডাউন বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১১ জুন, ২০২১

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী নগরীতে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুন) বিকাল ৫টা থেকে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।
রাজশাহীতে ঈদের পর থেকে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও। ৪ জুন রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৬ জনই ছিলেন রাজশাহীর বাসিন্দা। এই জেলায় করোনা শনাক্তের হারও কয়েক দিন ৫০ শতাংশের কাছাকাছি উঠেছে। র‌্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনের করোনা ফলাফল বাদে শুধু পিসিআর ল্যাবে ৫০ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুও বাড়ছে। এ অবস্থায় রাজশাহী নগরে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়েছে।
এই সার্বিক লকাউন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকাল ৫টা থেকে আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত এই এসব বিধিনিষেধ বহাল থাকবে।

বিধিনিষেধ সমূহঃ

ক) সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ঔষধ, কাঁচাবাজার, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এর আওতা বহির্ভূত থাকবে।
খ) বিধি নিষেধ চলাকালীন বাস, ট্রেনসহ কোন প্রকার যানবাহন রাজশাহী মহানগরে প্রবেশ করতে এবং রাজশাহী মহানগর হতে বাইরে যেতে পারবে না। তবে আমসহ অন্যান্য কৃষিপণ্য/খাদ্যসামগ্রীবাহী পরিবহণ, রােগী পরিবহণকারী অ্যাম্বুলেন্স এবং জরুরী সেবাদানকারী পরিবহণ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
গ) জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহােত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানসহ সকল ধরণের গণজমায়েত বন্ধ থাকবে।
ঘ) সকল পর্যটনস্থল, রিসাের্ট, কমিউনিটি সেন্টার ও বিনােদন কেন্দ্র বন্ধ থাকবে।
ঙ) উপরােক্ত বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসব আদেশ জনস্বার্থে আরোপ করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।