বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাজধানীর সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে আগামীকাল থেকে চালু হচ্ছে ২০০ শয্যার কোভিড অংশ

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে জুন, শুক্রবার, ২০২০

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগামীকাল, শনিবার থেকে চালু হতে যাচ্ছে ২০০ শয্যার কোভিড অংশ। জানা গিয়েছে, সম্পূর্ণ আইসলেটেড অংশ নিয়ে এই কার্যক্রম চালু হবে। যেখানে থাকবে:

১)ডেডিকেটেড কোভিড ওর্য়াড ও আইসোলেশন ওর্য়াড এবং প্রত্যেক শয্যায় সেন্ট্রাল অক্সিজেন লাইন,

২)আই সি ইউ ও পোস্ট অপারেটিভ রুমসহ আলাদা ওটি কমপ্লেক্স(লেবার রুম ও গাইনী এবং সার্জারি
ওটি),

৩)রিসিপশন ও কোভিড ইমার্জেন্সি রুম, ওয়েটিং প্লেস যেখানেও অক্সিজেন লাইন থাকবে।

৪)শীততাপ নিয়ন্ত্রিত ট্রায়াজ রুম।

৫)সেইসাথে বেশকিছু শৌচাগারেও অক্সিজেন লাইনের ব্যবস্থা রাখা আছে, যাতে সামান্য সময়ও রোগী অক্সিজেন সংকটে না ভোগেন।

৬)ভর্তি রোগীদের প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা এবং কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের ব্যবস্থা।

৭)কলেজের মাইক্রবায়লজি বিভাগের নিবেদিতপ্রাণ চিকিৎসক ও নিজস্ব আরটি পিসিআর ল্যাব।

৮)রেডিওলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা, পোর্টেবল এক্স রে সুবিধা।

৯)সম্পূর্ণ অংশটিতে সিসি টিভি মনিটরিং ও ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা।

১০)চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জন্য টেলিফোন, মোবাইল ব্যবহার এর সুবিধা।

১১)রোগীদের জন্য সরবরাহকৃত উচ্চপ্রোটিন যুক্ত খাবার।

১২)শারিরীক ও মানসিক শক্তি বাড়াতে বিভিন্ন নির্দেশনা ও ফিজিওথেরাপির ব্যবস্থা, টেলিভিশনের ব্যবস্থা।

১৩)স্বাস্থ্য কর্মীদের থাকার জন্যে হোটেল আর যাতায়াতের জন্যে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গ্রুপ ৭ দিন করে ডিউটি করবে।

১৪)একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যার দায়িত্বে রয়েছেন হাসপাতালটির পরিচালক, অধ্যক্ষ, উপ পরিচালক, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানরা ছাড়াও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.গোবিন্দ চন্দ্র রায় এবং ডা.রতন দাশ গুপ্ত।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের লেকচারার এবং ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট চিকিৎসক ডা. প্রিন্স এ সম্পর্কে প্ল্যাটফর্মে জানান,

“ইনশাআল্লাহ এটি হবে বাংলাদেশের কোভিড সেন্টার অব এক্সিলেন্স। এর পাশাপাশি বাকি অংশে পূর্বের মত সাধারণ স্বাস্থ্যসেবা চলবে। এই সকল কিছুর পিছনে যারা নিরলসভাবে কাজ করে গেছেন তিনি আমাদের প্রিয় পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া স্যার, উপপরিচালক ডা. মামুন মোর্শেদ স্যার, উপাধ্যক্ষ ডা. শাহাদাত হোসেন রিপন স্যার সহ আরও অনেক নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মী।”

এছাড়াও, হাসপাতালটির এই মহতি উদ্যোগকে উৎসাহিত করে এখানে সেবা গ্রহণ এবং প্রত্যেককে যার যার অবস্থান থেকে অবদান রাখার জন্য আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।