মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রহস্যময় ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাসে আক্রান্ত তিনশো জন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ৩:৩০ · ১ মিনিটে পড়ুন
রহস্যময় ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাসে আক্রান্ত তিনশো জন
লেখার আকার

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

রহস্যময় এক রোগের সংক্রমণ হয়েছে উগান্ডার বুন্দিবুগিও জেলায়। নতুন এই রোগের জন্য দায়ী জীবাণুর নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাস। ‘ডিঙ্গা ডিঙ্গা’ শব্দের স্থানীয় অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।

আইএএনএস তাদের প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়। শরীর দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।

১৫১৮ সালে ফ্রান্সে প্রায় একইরকম রোগের সংক্রমণ দেখা যায়। লক্ষণ অনেকটা ডিঙ্গা ডিঙ্গার মতোই ছিল ওই রোগের। সম্প্রতিকালে এমন ভাইরাসের সংক্রমণ কঙ্গোতে শুরু হয়েছে।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এই ভাইরাস সম্পর্কে বিশদ জানতে স্যাম্পল তাদের ল্যাবরেটরিতে পাঠিয়েছেন। “ডিঙ্গা ডিঙ্গা” ছোঁয়াছে রোগ কিনা এখনো জানা যায় নি। তাছাড়া রোগীদের এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুন্দিবুগিওর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কিয়িতা ক্রিস্টোফারের ভাষ্যমতে ‘ডিঙ্গা ডিঙ্গা’ অবস্থায় আক্রান্ত হয়েছেন তারা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। আশার বাণী এই যে এখনো কেউ “ডিঙ্গা ডিঙ্গা ” রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নি।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মোঃ রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।