মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
COVID-19

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা শনাক্ত হল আরো চার জনের

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:২৫ · ১ মিনিটে পড়ুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে  করোনা শনাক্ত হল আরো চার জনের
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরো চার জনের করোনা পজিটিভ পাওয়া গেছে ঈশ্বরগঞ্জে। ১২ এপ্রিল রবিবারে ঈশ্বরগঞ্জ উপজেলার এক তরুণীর করোনা পজিটিভ ধরা পড়ার পর তাঁর মা ও ছোট বোন ও দুই প্রতিবেশীসহ চারজনের নমুনা সংগ্রহ করা হয়৷ গতকাল বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে চারজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, করোনা আক্রান্ত ওই তরুণী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তিনি জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে নারায়ণগঞ্জ থেকে তাঁর বাড়ি উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে চলে আসেন। অসুস্থতার খবর পেয়ে উপজেলার একটি মেডিকেল টিম বাড়িতে গিয়ে তরুণীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজী বিভাগে প্রেরণ করেন৷

পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার পর ওই তরুণীকে ময়মনসিংহের সূর্যকান্ত হাসপাতালের (এসকে হাসপাতাল) আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসন আঠারবাড়ি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান মুঠোফোনে চার জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসার সত্যতা নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে দুইজন হলেন তরুণীর মা ও বোন। অপর দুজন তারই প্রতিবেশী।

নিজস্ব প্রতিবেদক/ শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।