বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেয়াদ বাড়ছে আরবান হেলথ কেয়ারের ৩ প্রকল্পের ; খরচ বাড়ছে ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের (দ্বিতীয় পার্যায়) আরও তিনটি প্যাকেজের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত এনজিওগুলোর সঙ্গে এই চুক্তির মেয়াদ বাড়ানোর ফলে সরকারের খরচ বাড়ছে ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা।

এর আগে, ১৯টি প্যাকেজের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এছাড়া, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্বাসন এবং মানবসম্পদ উন্নয়ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগের জন্যও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য মোট ব্যয় হবে ৩৪৫ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৯৫১ টাকা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা প্রদানকারী এনজিওগুলোর সঙ্গে চুক্তির দ্বিতীয় সংশোধিত চুক্তি অনুমোদন পেয়েছে।

নগর ও পৌরসভাসহ শহরাঞ্চলে ১৬ ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারী এই প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আরও ১২ মাস বাড়ানো হয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর উপদেষ্টা কমিটির সভায় এই চুক্তি উপস্থাপন করা হয়েছিল।

এই ২২টি প্যাকেজের মধ্যে ১৯টি প্যাকেজের চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছিল। তবে অবশিষ্ট ৩টি প্যাকেজের সংশোধিত চুক্তি সম্পর্কিত আরও যাচাই-বাছাই এবং বিধি-বিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে, ৩টি প্যাকেজের জন্য ১ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৫৩৯ টাকা কমিয়ে ১০ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব নিয়ে উপদেষ্টা কমিটির সভায় উপস্থাপন করা হয়।

এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণ প্রকল্পের প্যাকেজ-ডব্লিউপি-০২ এর জন্য পূর্ত কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। তিনটি দরপত্র জমা পড়লেও, দুটি দরপত্র কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য ছিল। এর মধ্যে সবচেয়ে কম দামে দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার কন্সট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৯৫১ টাকা।

এছাড়া, ‘ইনক্লুসিভ সার্ভিসেস অপরচ্যুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুড প্রজেক্ট’ এর প্যাকেজ সিএস-০১ এর আওতায় সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাবও অনুমোদন হয়েছে। ইউএনএফপিএকে নিয়োগ দিতে ১৯১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার ব্যয়ে একক সোর্স পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছিল।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।