মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:০৫ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
একাডেমিক এবং ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিচ্ছেন ডা: শাহাদাত হোসেন সরকার।
লেখার আকার

শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বারের উদ্যোগে দেবিদ্বার উপজেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একাডেমিক এবং ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিচ্ছেন ডা: শাহাদাত হোসেন সরকার।

অনুষ্ঠানে একাডেমিক এবং ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন প্রদান করেছেন ৪১ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ১ম স্থান অর্জন করা ডা: শাহাদাত হোসেন সরকার।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বার এর সভাপতি ফাহিম মুনতাসির আসিফ, সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, প্রাক্তন সভাপতি ডা: শাহেদ কামাল, প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মো: আল আমিন সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: শাহাদাত হোসেন সরকারসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বার এর প্রতিষ্ঠা হয় ২০২১ সালে। প্রতিষ্ঠার পর থেকে সফলতার সাথে দেবিদ্বার উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন উক্ত সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যদের ভাষ্য- গতানুগতিক সকল রাজনৈতিক লিয়াজুঁ ভিত্তিক সংগঠনের বিপরীতে একটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন এটি। অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনটি অরাজনৈতিকভাবে সকল জনকল্যাণময় কর্মকান্ডে সামনের কাতারে থাকবে বলে আশাবাদী তারা।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মোঃ রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।