মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
আন্দোলন

মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

অংকন বনিকপ্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ৯:৪৩ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১১ নভেম্বর, ২০২০

গত ৮ নভেম্বর (রবিবার) শাহবাগে ৪ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরোচিত হামলা চালায়, আহত হয় অসংখ্য শিক্ষার্থী। এর প্রতিবাদ স্বরূপ সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে মেডিকেল শিক্ষার্থীগণ।

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ ও বেসরকারি মেডিকেল কলেজ এর ৬০ মাসের বেতন নিশ্চিত করা সহ যৌক্তিক ৪ দফা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে বিগত কয়েকদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করেছে ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। গত রবিবার (৮ নভেম্বর) তারা শাহবাগে অবস্থান নিলে একপর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত ও ঘৃণিত হামলার প্রতিবাদে গতকাল (মঙ্গলবার) সকাল ১১টা ৩০ মিনিটে মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন, চাঁদপুর”। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপুরে অবস্থানরত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ।

 

এই মানববন্ধনের প্রসঙ্গে সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তানভীর বলেন,

“আমরা জানি, মহামারী করোনার কারণে গত ৭/৮ মাস ধরে সকল বিশ্ববিদ্যালয়সহ স্কুল কলেজ বন্ধ আছে। এরই মধ্যে আমাদের মেডিকেল কলেজগুলোও বন্ধ রয়েছে, ফলে আমাদের সামনে বিশাল সেশনজট এ পড়ার সম্ভাবনা রয়েছে। আর এই দিকে প্রাইভেট মেডিকেল কলেজ গুলোও এতদিন বন্ধ থাকার পর ও তাদের বেতন দাবি করছে যেখানে ৬০ মাসের বেশি বেতন দেওয়ার কথা না। এই কারনে গত একমাস ধরে আমরা আন্দোলন করে আসছি। গত ০৮/১১/২০ তারিখ শাহবাগ মোড়ে আমাদের ব্যাচমেটরা শান্তিপূর্ণ আন্দোলন করার সময় পুলিশ আমাদের ব্যাচমেটদের গায়ে হাত তোলা সহ লাঠিপেটা করে। এর যথাযথ বিচারের দাবিতে আজকে (১০ নভেম্বর) আমরা চাদঁপুরের বিভিন্ন জেলার মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মানববন্ধন করি।”

চাঁদপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে সেখানকার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।