মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেল রিসার্চঃ বাংলাদেশের প্রেক্ষাপট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১:৫৫ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল রিসার্চঃ বাংলাদেশের প্রেক্ষাপট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ এপ্রিল, ২০২১, বুধবার

১-৭ এপ্রিল ২০২১ চিকিৎসক সপ্তাহ উপলক্ষে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ারস ট্রাস্ট কর্তৃক আয়োজিত এক সপ্তাহব্যাপী কার্যক্রমের ৫ম দিনের আয়োজন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেলের রিসার্চ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. দীপক মিত্র (প্রফেসর এন্ড চেয়ারম্যান অব পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ডা. মনির হোসেন (চিফ কনসালট্যান্ট, ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিক্স, অধ্যাপক, নিওনেটাল মেডিসিন এন্ড এনআইসিইউ বিভাগ, বাংলাদেশ ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ঢাকা শিশু হাসপাতাল) এবং ডা. মো. শেখ শহীদ উল্লাহ (দপ্তর সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলোয়ারা ইয়াসমিন প্রিয়া (সদস্য, প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি)।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে মেডিকেল সেক্টরের বর্তমান সময়ের গবেষণার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ডা. দীপক মিত্র শুরুতেই বলেন “বাংলাদেশে বর্তমানে ক্লিনিক্যাল রিসার্চ থেকে পাবলিক হেলথের রিসার্চ প্রাতিষ্ঠানিকভাবে বেশি হয়। কারণ ক্লিনিক্যাল রিসার্চ এর জন্য যেই পরিমান সময় দিতে হয় তা আমাদের দেশের প্রেক্ষাপটে দেওয়া সম্ভব হয়ে উঠে না।” উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে বর্তমান সময়ে ভূমিকা রাখা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। অন্যদিকে ডা. মনির হোসেন বলেন, “বর্তমান সময়ে রোগীর অতিরিক্ত চাপের ফলে ক্লিনিক্যাল রিসার্চ এ কোয়ালিটি সময় দেওয়া হয় না যার কারণে ক্লিনিক্যাল রিসার্চ এর দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে”। যদিও আমাদের দেশের মেডিকেল কারিকুলামে রিসার্চ করার বা শেখার তেমন একটা সুযোগ তৈরী হয় না তবে আশার বানী হল ধীরে ধীরে আমাদের মেডিকেল স্টুডেন্টদের মধ্যে পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল রিসার্চে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
সাওসান কবির চৌধুরী মাইশা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।