মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর,২০১৫

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ জুলাই ২০১৫, ৮:৫০ · ১ মিনিটে পড়ুন
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর,২০১৫
লেখার আকার

চলতি বছরে দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
২৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসাসেবা ও উন্নয়ন জনশক্তি) আইয়ুবুর রহমান খানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আইয়ুবুর রহমান খান বলেন, ‌‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওই সময়ে শুক্রবারগুলোতে ভর্তি পরীক্ষা থাকায় আর আমরা সময় পাচ্ছি না। আমরা ১৮ সেপ্টেম্বরই পরীক্ষা নিতে চাচ্ছি। আর ভর্তির অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো থাকছে।’

এ বছর এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। আর আবেদন ফি গত বছরের মতো ৬৫০ টাকাই থাকছে।

দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে।এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

স্থাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এমবিএম আব্দুল হান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।