সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“হ্যালো ডাক্তার”-কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি তদারকির নতুন কর্মসূচি

সারাদেশে কর্মস্থলে ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ‘হ্যালো ডাক্তার’ নামে একটি তদারকি কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ মাসে অন্তত দুইদিন আকস্মিকভাবে ল্যান্ডফোনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চিকিৎসকদের উপস্থিতি তদারক করবেন।

এ লক্ষ্যে ‘হ্যালো ডাক্তার’ পরিবীক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য ৬৬ জন কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেল প্রধানের দায়িত্ব পালন করবেন একজন অতিরিক্ত সচিব। চলতি মাসের প্রথম সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি হয়েছে।

চাকরির শর্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত নবীন ডাক্তারদের প্রত্যেকের দুই বছর করে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্র্রে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র) দায়িত্ব পালন করার কথা। কিন্তু বাস্তবে তাদের অধিকাংশকেই কর্মস্থলে হাজির পাওয়া যায় না বলে অভিযোগ দীর্ঘদিনের।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হ্যালো ডাক্তার কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতি মাসে দুইবার টেলিফোনে পরিবীক্ষণ কার্যক্রমকালে তত্ত্বাবধায়ক/নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ছাড়াও প্রয়োজনে অন্য ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। হাজিরা খাতাসহ উপস্থিতি সংক্রান্ত যেকোনো কাগজ/দলিলাদি তাৎক্ষণিকভাবে ফ্যাক্স করতে বলবেন।

প্রশাসন-৪ অধিশাখা কর্তৃক সংযুক্ত ছকে হ্যালো ডাক্তার শীর্ষক কার্যক্রম তদারকি করবেন। কর্মকর্তাদেরকে মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি এ কার্যক্রম সম্পাদন করতে হবে। পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে প্রত্যেককে প্রশাসন-৪ অধিশাখায় এ বিষয়ক প্রতিবেদন জমা দিতে হবে।

তদারকি ছকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নাম, পরিচালক/তত্ত্বাবধায়ক/সিভিল সার্জন/ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার উপস্থিতি, অনুমোদিত পদ, পূরণকৃত পদ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত ও অনুপস্থিত ডাক্তারের সংখ্যা, অনুপস্থিত ডাক্তারের নাম, পদবি ও কোড নম্বর, অনুপস্থিতির মেয়াদ, অনুপস্থিতির কারণ ও ছুটির ধরন ও অননুমোদিত অনুপস্থিতির জন্য গৃহীত ব্যবস্থা প্রতিবেদনে উল্লেখ করতে হবে।
Hello-Doctor-120150723145856

Hello-Doctor-220150723145902

Hello-Doctor-320150723145908

সূত্রঃ Jagonews24

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

6 thoughts on ““হ্যালো ডাক্তার”-কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি তদারকির নতুন কর্মসূচি”

  1. ‘হ্যালো ডাক্তার’ খুব মোলায়েম শোনায়। এটি ডাক্তারের কাছে সেবাপ্রত্যাশীদের জন্য যথার্থ নামকরণ হতো। যেহেতু এটি তদারকি কর্মসূচী, যা প্রযোজ্য ডাক্তারদের জন্যই, কর্মসূচীটির নাম হওয়া উচিৎ ছিলো- ‘কইরে ডাক্তার’

  2. ভাল বলেছেন। ব্যাপারটা তাই তো। ‘কইরে ডাক্তার ‘…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।