মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ অক্টোবর ২০১৫, ১:২০ · ১ মিনিটে পড়ুন
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন
লেখার আকার

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল এবং পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ময়মনসিংহ: বুধবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনা: খুলনা মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় আবারো পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুনসহ অংশ নেন ভর্তিচ্ছুরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

এছাড়া বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সূত্রঃ সময় টিভি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।