মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ৯:৪১ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটে পড়ুন
মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
ছবি: S.M.M. Musabbir Uddin / Wikimedia Commons (CC BY 4.0)
লেখার আকার

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৫

নতুন আরেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায় এই মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তবে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

এ বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করা হল। বর্ণিত মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। সর্বশেষ শেখ হাসিনা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী) নেতৃত্বাধীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ে ৫টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। এসব মেডিকেলের শিক্ষার মান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। আলোচনায় এসেছে মেডিকেলগুলো বন্ধ করার বিষয়েও। এরই মধ্যে ‍নতুন আরেকটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।