মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

“মুগদা মেডিকেলে নকল মাস্ক – ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ”

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ৮:০৪ · ২ মিনিটে পড়ুন
“মুগদা মেডিকেলে নকল মাস্ক – ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ”
লেখার আকার

তারিখ : ২০ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় ব্যবহৃত হাতিয়ার গুলোর মধ্যে মাস্ক হল অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার চিকিৎসকদের জন্য, কিন্তু সেই মাস্ক সরবরাহের নামেও চলছে ব্যবসা।

সম্প্রতি মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে N-95 ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে এসকল নকল N-95 মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের জন্য চিঠি প্রেরণ করা হয়।চিঠিটি স্বাক্ষর করেন উপসচিব মোঃ আবু রায়হান মিঞা।এক্ষেত্রে প্রেরিত নির্দেশমতে গঠিত তদন্ত কমিটি মুগদা মেডিকেলে নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা প্রদান করে।
বিষয়টি যথাযথ অবস্থা অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নিম্নোক্ত কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যবৃন্দ হলেন :

১) জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন), স্বাস্থ্য সেবা বিভাগ।
২) ডা. মোঃ আমিনুর রহমান উপ-পরিচালক, হাসপাতাল-১ শাখা স্বাস্থ্য
অধিদপ্তর, মহাখালী,ঢাকা।
৩) জনাব হাসান মাহমুদ, উপসচিব (ক্রয় ও সংগ্রহ), স্বাস্থ্য সেবা বিভাগ।

উক্ত নির্দেশ মতাবেক,

কার্যপরিধি :
১) কমিটি বর্ণিত অভিযোগের আলোকে মাস্কের চাহিদা, স্পেসিফিকেশন, সংগৃহীত পরিমাণ, সরবরাহকৃত নিম্নমানের মাস্কের পরিমাণ, সিএমএসডি-তে মজুদ মাস্ক (যদি থাকে) ইত্যাদি বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক সুস্পষ্ট মতামত দিবেন;
২) কোনো অনিয়ম হয়ে থাকলে দায়-দায়িত্ব নির্ধারণ করবেন;
৩) আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

অনুলিপি :
১) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা।
২) পরিচালক, সিএমএসডি, তেজগাঁও, ঢাকা (এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধসহ)।
৩) মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
৪) সচিব মহোদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
৫) অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য সেবা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।