বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মীর মাহবুবুল আলম স্যারের সাথে আমার শেষ কথোপকথন

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৭ মে, ২০২০

খবর পেয়ে হাতের কাজগুলো সেরে যাবো ভাবলাম। মনে বাজতে থাকলো দেরী করছি না তো! নাহ্ এখনই যাই। কিছু পারিবারিক কাজ রেখেই গেলাম।

মুখে মাস্ক নিয়ে আমিও সাধারণ দর্শনার্থী, তিন তিনটা গেট থেকে বিতাড়িত হলাম। ডিউটিতে নতুন মুখ, আমিও মাস্ক পড়া, পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করলাম না।  আমারই হাসপাতালে আমাকে ঢুকতে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হলো। মনের মধ্যে মীর মাহবুব স্যার, কোথাও কোন গেঞ্জাম না করে, ২ মিনিটের পথ দশ মিনিটে পারি দিলাম। অতঃপর স্যারের সামনে।

– স্যার আমি স্বাধীন।

– নাহ্ কিচ্ছু হবে নানে, ভালোই আছি।

কোন অনুমতি ছাড়াই স্যারের হাত ধরলাম (জীবনে প্রথম), স্যারও হাত বাড়িয়ে দিলেন। পালস্ দেখলাম।

– স্যার, রেট, রিদম, ভ্যলুউম সব ঠিক আছে।

– তাতো আছেই!

– স্যার, অস্ট্রেলিয়া জানাইছেন?

(স্যারের দুই মেয়ে’র এক জন অস্ট্রেলিয়া থাকেন)

ম্যাডামের দিকে তাকিয়ে বললেন,

“ঐ যে, মোবাইলে যোগাযোগ আছে, সারাক্ষণই। তুমি এক্সরেটা নাও”

ডানপাশের ডেস্ক থেকে এক্সরে টা নিলাম (ফাঁকে দেখে নিলাম Saturation 89-90% !)

স্যার এবং আমি দুজনেই দেখছি  (Haziness with numerous consolidation occupying whole Rt. lung and middle and lower zones of Lt. lung)।

স্যারকে বললাম,

“স্যার ভালোই আছে, সবগুলো  angel clear, কোন কালেকশন নাই, একটু hazziness আছে। কি জন্যে যে এটা হইছে!”

মনে হলো স্যার আশান্বিত হলেন, বললেন,

“একটু আগে আবার এক্সরে করা হইছে, ঐটা আসুক।”

চোখের দিকে চেয়ে দেখলাম Icteric (জন্ডিস)।  জিজ্ঞেস করলাম,

– স্যার ট্রান্সপ্লান্টেশন এর কি..

স্যার নিজেই শুরু করলেন,

– করোনার জন্য পিছানো হইছে।

(মাদ্রাজে স্যারের লিভার ট্রাম্সপ্লানটেশন হওয়ার কথা, Cirhosis both lobe, আমি আগে ছবি দেখেছি, Neuremous nodule, both lobe)।

আমি Saturation এর দিকে তাকিয়ে রইলাম..

স্যার বুঝে গেলেন, বললেন,

– কত আছে? (মনিটর স্যারের পিছনে)।

– বললাম ৯২ (আছে ৮৮)।

– saturation টা একটু কম আছে।

– জ্বি স্যার, মনে হয় মেশিন বা wire connection এ কোথাও সমস্যা আছে, আমি উনাদেরকে একটু ডাকি।

– দেখো..

Supporting staff, doctor, nurse সবাই পরিচিত, একটু আসার জন্য বললাম।

(সবার প্রোটেকশন দেখে, নিজের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, “কোভিড” দিয়ে মীর মাহবুব স্যার মরতে পারলে, আমিও  মরতে পারবো।)

খানিকটা অনিহা নিয়েই, কানেকশন গুলো একটু নাড়া ছাড়া করা হলো, যা তাই saturation বাড়লো না।

স্যার বললেন,

– তুমি, এক কাজ করো, এক্সরে দুইটা নিয়ে আসো।”

– স্যার, আমি এক্সরে দুইটা নিয়ে আসবো, তবে এখন তো অফ আওয়ার, এদিক ওদিক লাগানো সব, আমি নিয়ে আসতেছি একটু দেরী হতে পারে।

– ঠিক আছে, যাও।

মিনিট ১০ এর মধ্যেই ফিরে এলাম, এসে দেখি স্যার ঘুমে। আমি বায়েজিদ বেশে দাঁড়িয়ে রইলাম…

মিনিট দুয়েক পর স্যার তাকালেন,

– আনছো!

– জ্বি স্যার।

– আনো দেখি।

দুজনেই দেখলাম কোন পরিবর্তন নাই। স্যার বললেন, ক্যানসার না তো!

সাহস পেয়ে বললাম,

“না স্যার, ঐ রকম Consolidation নাই।  স্যার, আপনাকে বলি নাই, টিবি হইতে পারে।”

– হুম, টিবি মনে হয়।

– স্যার টিবি হইলে সমস্যা নাই, ১৫ দিন ঔষধ খাইলেই কন্ট্রোল।

স্যার, আমার দিকে চেয়ে হাসলেন…(হয়তো মনে মনে বললেন, আমারে শান্ত্বনা দাও!)

আমার দিকে তাকানো অবস্থায় ঐ মনে হলো স্যারের চোখ ভিজে আসছে, হাত দিয়ে চোখ মুছলেন। এর মধ্যে অনেকগুলো রিপোর্ট আসলো। বাইরে থেকে আমাকে একজন ডাকলেন। রিপোর্ট গুলোর ছবি তুলে পাঠাতে হবে ডিসিশনের জন্য। উনাদের হাতে গ্লাভস থাকায় কারো মোবাইলে ভাল কাজ করছে না। আমার মোবাইল দিয়ে ছবি তুলে অন্য মোবাইলে দিলাম।  রিপোর্ট সবগুলোই স্বাভাবিক শুধু  D-Dimer অনেক বেশি আর এক্সরে ..

স্যারের সামনে আসলাম, ম্যাডাম একজন চিকিৎসকের সাথে কথা বলতেছিলেন..

– স্যার জানতে চাইলেন, “কি বললো?”

– ম্যাডাম বললেন, “কিছু বলে নাই।”

মনে হলো স্যার কিছুটা অতৃপ্ত..

বললেন, “ডিসিশন দিবে না তো,  আমাকে ধরিয়ে দাও।”

এটেনডেন্ট এর মাধ্যমে কল দিয়ে মোবাইল টা স্যারের কাছে দেয়া হলো… স্যার হ্যালো হ্যালো  বলছেন..

আমাকে আবার বাহির থেকে ডাকা হলো… একজন জানালেন,

“যদিও স্যার কোভিড নেগেটিভ, আমরা হাইলি সাসপেক্ট করছি ..মানুষ কম থাকাই ভালো, আপনিও চলে যান।”

মনে মনে বললাম, আমি কোভিডের ভয় পাইনা। স্যারের অনেকগুলো comorbidities আছে, লিভার ফেইলর, ডায়াবেটিস, এখন রেসপিরেটরি ডিস্ট্রেস, X-ray abnormal, এতগুলো ঔষধ, স্যার cope up করতে পারবেন তো! এত শক্তিশালী মস্তিষ্ক কি থেমে যাবে! ভিতরে এসে স্যারকে বললাম,

“স্যার, আপনি রেস্ট নিন, রেস্টে থাকলে Saturation টা বাড়বে।”

– তাইলে তুমি যাও।

ম্যাডাম ও এটেনডেন্টকে আমার মোবাইল নাম্বার এনশিওর করলাম, যেকোন সময় ফোন দিবেন, আমি ধরতে না পারলে এসএমএস দিবেন, আমি চলে আসবো..

বাসায় ফিরেই জানলাম, স্যারকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছে..

অতঃপর কাউকে আর স্যারের প্রয়োজন হয়নি। স্যার, এখন ওপারে! মৃত্যু যে চরম সত্য! একটি যুগের সমাপ্তি। ওপারে ভাল থাকবেন স্যার!

লেখকঃ ডাঃ স্বাধীন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।