মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

মানবসেবা ও কল্যাণে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১ · ২ মিনিটে পড়ুন
মানবসেবা ও কল্যাণে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, সোমবার

বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘সিকদার গ্রুপ’ নির্ভরতার সাথে বহু বছর ধরে দেশের বিভিন্ন মানবসেবার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী সুপরিচিত ও বিশ্বস্ত এই প্রতিষ্ঠানটি ১৯৯২ সালে মেয়েদের জন্য আলাদাভাবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। এতে করে অনেক রক্ষনশীল পরিবারের মেয়েরাও নিরাপত্তা ও সুনিশ্চয়তার বলে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ থেকে পিছিয়ে পড়ে নি। মেয়েদের জন্য বিশেষভাবে মেডিকেল কলেজ নির্মাণ করার উদ্যোগটি নারীশিক্ষা উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে।

জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ

জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ কেবল যোগ্য ডাক্তার হিসেবে গড়ে তোলার কারিগরই নয়, বরং এতে রয়েছে শহরের সার্বজনীন কোলাহল থেকে মুক্ত প্রকৃতির নিবিড় সৌন্দর্যে ঘেরা বিস্তৃত, মনোরম ক্যাম্পাস। এই মুগ্ধকর ক্যাম্পাসটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থীত হওয়ার ফলে শিক্ষার্থীরা ব্যস্ত, একঘেয়ে জীবনে সতেজতার খোঁজে নদী তীরের সৌন্দর্যে হারিয়ে যেতে পারে; শরতে এই নদী তীর কাশফুলের বিশাল সাদাবনে রূপান্তরিত হয়। প্রকৃতির খোলা পরিবেশে নির্মিত ক্যাম্পাসটি মনকে প্রফুল্ল করে তুলতে সক্ষম।

বাংলাদেশের চিকিৎসা সেবা খাতে প্রথম সারির মানবসেবা কল্যাণের সাথে জড়িয়ে আছে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে প্রথম বারের মত ওপেন হার্ট সার্জারী শুরু হয় এই হাসপাতালে। দেশের স্বনামধন্য চিকিৎসকদের হাত ধরে জনগণের সর্বোচ্চ আস্থা ও সুপরিচিতি অর্জন করে এই প্রতিষ্ঠানটি। ২০০০ সালে গুলশানে গড়ে ওঠে এই হাসপাতালের দ্বিতীয় শাখা। করোনা মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দ্বিতীয় শাখাকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ রোগের উপযোগী হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশের সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ অতি দ্রুত সময়ের মধ্যেই হাসপাতালটির জন্য প্রয়োজনীয় করোনা উপযোগী আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, নার্স, চিকিৎসাসেবাকর্মী প্রস্তুত করে।

গুলশান শাখার করোনা উপযোগী হাসপাতালে বর্তমানে ৫০জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১২০জন নার্স ও হাসপাতাল কর্মীরা নিবেদিতভাবে সেবা প্রদান করে চলেছে। মোট ৮০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে ২০টি ICU ও CCU শয্যা, করোনা পরীক্ষা কেন্দ্র, ভেন্টিলেটর ও আইসোলেশন ইউনিট। রয়েছে নেবুলাইজেশন মেশিন, RT PCR পরীক্ষাগার, হেমাটোলজি পরীক্ষাগার, কার্ডিয়াক মনিটর, আধুনিক CTS, MRI, ECG, ECO। এছাড়া করোনা মোকাবেলায় প্রথম সারির নেতৃত্ববীদ যেমন ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা খরচে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রয়েছে ২০% ছাড়। মানবসেবা কল্যাণে বরাবরের মত এমন করোনা দুর্যোগেও সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক: নুসরাত ইমরোজ হৃদিতা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।