মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বৈচিত্র্যময় এক ইদ!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ আগস্ট ২০২০, ৮:৫৭ · ২ মিনিটে পড়ুন
বৈচিত্র্যময় এক ইদ!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ আগষ্ট, ২০২০, শনিবার

অধ্যাপক বেনজীর আহমেদ
সাবেক পরিচালক,
রোগ নিয়ন্ত্রণ শাখা,
স্বাস্থ্য অধিদপ্তর

ব্যতিক্রমতম ইদ!
বয়স বাষট্টি চলিতেছে! বকরি ইদের স্মৃতি বছর ছাপান্ন সাতান্ন হইতে পারে; তীব্র জার (শীত), প্রচন্ড গরম, ঝড়, বান নানান কিছুর মধ্য দিয়া এই ইদগুলি আসিয়াছে। সেই সকল কিছুকে ক্রোশ ক্রোশ ব্যবধানে ছাড়াইয়া ইদুল ফিতরের পর, ব্যতিক্রমতম ইদুল আজহা সমাগত। দুনিয়া কাঁপানো নানান ঘটনা সমূহকে মামুলি বানাইয়া করোনা মানবজাতিকে যে ঘুটান ঘুটাইল, তাহা পূর্বে ঘটে নাই এবং ভবিষ্যতে ঘটিবে কিনা তাহা জানার দুর্ভাগ্য হইবে না নিশ্চিত। জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘণ্টা; জন্ম বিবাহ মৃত্যুসহ ইহজগতে এমন কোন অনুষঙ্গ নাই যাহাতে করোনা প্রভাব ফেলে নাই। সুতরাং ইদের মত আমাদের দেশের সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠানে তাহার তীব্র প্রভাব পড়িবে তাহাই স্বাভাবিক।

যে দেশে ১.২০ কোটি পশু কোরবানীর জন্য প্রস্তুত হয়, তিন হাজার কোটি টাকার মসলা লাগে, ২০ কোটির কেজির অধিক গোস্ত দেয়া নেয়া খানা পিনা চলে- সেটি কত বড় মাপের সামাজিক মজমা তাহা বলাই বাহুল্য। করোনা এই ইদের উপর কি বিশাল প্রভাব ফেলিতেছে, তাহার একটি নির্দেশক হইতেছে ১.২০ কোটির মধ্যে হয়তো ৪০-৫০ লাখ পশু অবিকৃত থাকিবে, কোরবানি হইবে না। আমাদের বিল্ডিংএ আগে গড়ে ২৫/৩০ টি কোরবানি হইতো সেখানে হইবে ৫/৬ টি; সহজেই বোঝা যায় কোরবানির কোপটা কিরূপ পড়িয়াছে। তবে ইহাই সব নহে; এই ইদে ভয় ভীতি, তিন সহস্রাধিক মৃত্যু, লক্ষ লক্ষ করোনা সংক্রমনের দু:সহ স্মৃতি নানা উপসঙ্গ যুক্ত হইয়া ব্যতিক্রমতম ইদ হিসাবে পরিগনিত হইবে। আমরা জ্যৈষ্ঠগণ তো বেশী স্মৃতি লইয়া যাইতে পারিব না, তবে কিশোররা তাহাদের বার্ধক্যে হয়তো ষাট সত্তর বছর পর এই ব্যতিক্রমতম ইদের স্মৃতি রোমন্থন করিবে। এই বার ইদের সবচাইতে বড় চাওয়া করোনার বাকী সময়টায় ‘নিরাপদে থাকুন’। বিপদ যত বৃহৎ হোক তাহাকে মোকাবিলা করিতেই হইবে, চরম বিষাদের মাঝেও আনন্দের খোরাক লইতে হইবে, ইহাই জীবন ইহাই জীবনের জয়গান। আমরা শিক্ষা লইতে পারি- বিলাস বসন ভূষণ, যা তক তক অহংকারময় জীবনের চাইতে, সাধারণ মানবিক বন্ধু বৎসল জীবন অধিক আনন্দের, অধিক কাম্য।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।