শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেতনবিহীন কোভিড ডিউটি, কর্তৃপক্ষের উদাসীনতায় অনিশ্চয়তার দোলাচলে শসৈনইমকহার ইন্টার্নরা

প্ল্যাটফর্ম নিউজ, ২১ অক্টোবর ২০২০, বুধবার  

হালিমা আফরিন
ইন্টার্ন ডাক্তার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু বলতে এসেছি। বলে হয়ত লাভ হবে না। কিন্তু আমরা আসলে কী করবো? কী করা উচিত? শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ। অধ্যাপক ডাক্তার মনছুর খলিল স্যারের স্বপ্নের মেডিকেল। স্যার বলতেন,”এই মেডিকেল তোমাদের মা, আর আমি তোমাদের বাবা”। আহা, আজ যদি স্যার থাকতেন! স্বপ্নটা বুঝি স্যার প্রয়াণের সাথে সাথেই ভেঙ্গে গেলো!

এই মেডিকেলের চতুর্থ ব্যাচ আমরা। আমাদের পূর্বে আরো তিন ব্যাচ সদর হাসপাতাল থেকে ইন্টার্নশিপ  সম্পূর্ণ করে বেরিয়েছে। তখনো আমাদের হাসপাতাল চালু হয় নি। এ বছর মার্চের ১৭ তারিখ হাসপাতালের উদ্বোধন হয়। আমরা যারা নতুন ইন্টার্ন, প্রায় সবাই এখানে জয়েন করি। নতুন হাসপাতালে বুক ভরা আশা নিয়ে আমরা গিয়ে বসে থাকতাম। রোগী আসা শুরু হয়েছে, মেডিসিন, শিশু ওয়ার্ড ফিল আপ হয়ে গেছে, ওটি চালু করার প্রক্রিয়া চলছে, এর মধ্যেই ঘোষণা এলো এই হাসপাতাল কোভিড ডেডিকেটেড করে ফেলা হবে। ভালো কথা! কিন্তু ইন্টার্ন ডাক্তারদের কী হবে সেটা ভাবার প্রয়োজন কেউ বোধ করে নি। একটা মেডিকেল কলেজ হাসপাতালের কাজ কী? এখানে রোগীর সেবার পাশাপাশি ডাক্তার তৈরি করা হয়। এটাই তো জেনে এসেছি। আমরা যখন আমাদের জয়েনিং ফর্ম জমা দিতে গেলাম, তখন সেটা জমা নিলো না। আমরা ডিউটি কোথায় করবো, সে ব্যাপারেও স্পষ্ট কিছু বলে নি। স্যারদের অনুমতিক্রমে আমরা সবাই বাসায় চলে গেলাম। কিন্তু ৪ মাস বাসায় থাকার পরও যখন আমাদের কোন ব্যবস্থা করা হচ্ছিলো না, সবাই আগস্টে এসে কোভিড হাসপাতালেই জয়েন করলাম। স্যাররা তখন বলেছিলেন ২ সপ্তাহের মধ্যেই নন- কোভিড চালু হয়ে যাবে! যাই হোক, সেই দুই সপ্তাহ এখনো শেষ হয় নি। এখন করোনার সেকেন্ড ওয়েভের প্রিপারেশান হিসেবে এটাকে কোভিডই রাখা হচ্ছে। যদিও ৫০০ শয্যার ডেডিকেটেড কোভিড হাসপাতালে রোগী মাত্র ১৫ জন, এর মধ্যে বেশিরভাগ আবার নেগেটিভ! তাছাড়া এলাকার স্থানীয় অন্যান্য রোগীদের সাধারণ স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।সামান্য কিছু হলেই সদর থেকে ময়মনসিংহ কিংবা ঢাকায় রেফার করার কারণে অনেক গরীব রোগী সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আগস্টে এসে জয়েন করার পর আমাদের থেকে কোভিড ডিউটি করার অঙ্গীকারনামা রাখা হয় এবং আমাদের আগের এক মাসের ডিউটি বাতিল করে দেয়া হয়। প্রায় তিন মাস কোভিড ডিউটি করার পরও আমরা এখনো বেতন পাই নি! কিছুদিন আগে আমাদের কয়েকজন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্যারসহ আরো কয়েকজনের সাথে দেখা করে আমাদের সমস্যাগুলোর স্মারকলিপি দিয়েছিলো। মহাপরিচালক স্যারও তখন আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই এখানে নন কোভিড চালু হবে। ডিরেক্টর স্যার আবার বলেছিলেন সদর হাসপাতালে আমাদের শেখার ব্যবস্থা করে দিবেন। কিন্তু এতেও আমাদের শিক্ষকগণ রাজি নন। তারা কেনো সদরে যাবেন? তারা তো মেডিকেল কলেজ হাসপাতালের! আচ্ছা, যদি মেডিকেল কলেজ হাসপাতালেরই হন, তাহলে এখানে তাদের কাজটা কী? দুইমাসে দুই দিন কোভিড ডিউটি করে বেতন পাচ্ছেন, এই আরাম তারা ছাড়তে চাচ্ছেন না! ক্ষতি কারোরই হচ্ছে না, কেবল আমরা যারা ইন্টার্ন তাদেরকেই পঙ্গু করে দেয়া হচ্ছে। ৫ বছর এতো কষ্ট করে পড়াশোনা করে যদি কোয়াক হই, তবে কী দরকার ছিলো আমাদের এই পরিশ্রমের? কোন কোন শিক্ষক আবার বুদ্ধি দিয়েছেন, পরে অনারারি করে নিতে! আচ্ছা, অনারারি যদি করতেই হয়, তাহলে এই এক বছর ইন্টার্নশিপ কেনো? আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা খুবই বিপর্যস্ত। মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে আমাদের এতোটা সময় পার করলো! এখনো মিথ্যা বলে যাচ্ছে। উপরওয়ালা একজন আছেন। তিনি নিশ্চয়ই আমাদের সাথে করা এই অন্যায়ের শাস্তি দিবেন। সেই দিনের অপেক্ষায় আছি।

বেশ কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করেও এখন পর্যন্ত কোনো রকম সাহায্য পাইনি। আমরা কেবল এটুকুই জানতে চাই যে, আমরা যারা ইন্টার্ন আছি এখানে তাদের শেখানোর দায়িত্ব কি কারো নেই?দায়িত্ব যদি নাই থাকে, তবে এখানে এই মেডিকেল চালু রাখার দরকার টা কি? বন্ধ করে দিলেই তো হয়।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।