মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের ভিতর যৌথ গবেষণা এবং শিক্ষার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ৯:১১ · ১ মিনিটে পড়ুন
বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের ভিতর যৌথ গবেষণা এবং শিক্ষার জন্য  সমঝোতা স্মারক স্বাক্ষর
লেখার আকার

dmc-buet-2
গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজের ভিতর  সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য প্রকৌশল এবং চিকিৎসাবিজ্ঞানের উপর এই দুই প্রতিষ্ঠানের ভিতর যৌথ গবেষণা এবং শিক্ষার দ্বার উন্মোচন করা। বুয়েটের উপাচার্যের অফিসে এই সমঝোতা স্মারকের স্বাক্ষর করে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা ইসমাইল খান। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা শফিকুল আলম চৌধুরী, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা শামিম আরা, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা কাজী শামিমা আক্তার, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা নাসিমা সুলতানা। বুয়েটের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক ড মুহাম্মদ তারিক আরাফাত এবং সহকারী অধ্যাপক ড তৌফীক হাসান।

dmc-buet

বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রদূত এই দুই প্রতিষ্ঠানের ভিতর সমঝোতা স্মারকের স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এর ফলে বুয়েটের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের  সাথে ঢাকা মেডিকেল কলেজের ভিতর যৌথ গবেষণা এবং শিক্ষার দ্বার উন্মোচিত হল।

সূত্র এবং ছবিঃ বুয়েট ওয়েবসাইট

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।