রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিসিএসে বয়সসীমা বৃদ্ধি, বিশেষ বিসিএসের সময় পুনঃনির্ধারণসহ ঢামেক ইন্টার্নদের বিভিন্ন দাবী

শনিবার, ৩১ মে, ২০২৫

বিসিএসে বয়সসীমা বৃদ্ধি, বিশেষ বিসিএসের সময় পুনঃনির্ধারণসহ বিভিন্ন দাবী জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি। শনিবার (৩১ মে) এক বিবৃতিতে এসব বিষয় জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডার সম্পর্কিত যৌক্তিক দাবিসমূহঃ-

গত ২৯ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস-এর সার্কুলার প্রকাশ করে। উক্ত সার্কুলারে পরীক্ষার সম্ভাব্য সময় হিসেবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ উল্লেখ করা হয়েছে। আমরা চিকিৎসক সমাজ মনে করি, মাত্র ৪০ দিনের প্রস্তুতির সময় দিয়ে একটি বিসিএস পরীক্ষা নেওয়া যেমন অযৌক্তিক, তেমনি এটি হাজার হাজার চিকিৎসকের প্রতি এক ধরনের অবিচার।

আমাদের দাবিগুলো নিম্নরূপ:

১. পরীক্ষার সময় বাড়াতে হবে (কমপক্ষে ৯০ দিন)

চিকিৎসকদের জন্য এবারের স্পেশাল বিসিএসের সিলেবাস অত্যন্ত বিশাল ও জটিল। এত অল্প সময়ে মানসম্পন্ন প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব। অতএব, আমরা দাবি জানাই, পরীক্ষার সম্ভাব্য সময়সীমা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে পিছিয়ে কমপক্ষে ৯০ দিন সময় দিয়ে নতুন সংশোধিত সার্কুলার প্রকাশ করা হোক।

২. লিখিত ও ভাইভার পূর্ণাঙ্গ নম্বর প্রকাশ করতে হবে

পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে লিখিত এবং ভাইভা পরীক্ষার পূর্ণ নম্বর কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৩. চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর করতে হবে

বর্তমানে বিসিএসে সব ক্যাডারের জন্য বয়সসীমা ২ বছর বাড়ানো হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের জন্য তা প্রযোজ্য হয়নি। কোভিড-১৯, ইন্টার্নশিপের দেরি, চাকরির সীমিত সুযোগ, দীর্ঘ কোর্স ও প্রশিক্ষণের কারণে চিকিৎসকরা আগেই পিছিয়ে। এই প্রেক্ষাপটে আমরা দাবি জানাই, স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর করা হোক।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।