মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বিশ্ব থাইরয়েড দিবসে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ মে ২০২১, ১০:০১ · ২ মিনিটে পড়ুন
বিশ্ব থাইরয়েড দিবসে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে ২০২১, মঙ্গলবার

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষ্যে বাংলাদেশের হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রধানতম সংগঠন ‘বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি’ (বিইএস) এবং বাংলাদেশের মেডিকেল, ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে আগামী ২১ই মে (শুক্রবার) এক বিশেষ ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে।

এবারের ওয়েবিনার এর বিষয় হাইপো এবং হাইপারথাইরয়েডিজম। ওয়েবিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও এন্ডোক্রাইনোলজি (বারডেম) এর অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, হরমোন বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করবেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও বারডেম এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান।

ওয়েবিনারে স্পিকার হিসেবে হাইপারথাইরয়েডিজম সম্পর্কিত বক্তব্য রাখবেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ও বারডেম এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারিয়া আফসানা। অন্যদিকে, হাইপোথাইরয়েডিজম সম্পর্কিত বক্তব্য রাখবেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন।

প্ল্যাটফর্ম সদস্য ডা. জান্নাত ই নূর আঁকা এর সঞ্চালনায় ওয়েবিনার এর স্বাগত বক্তব্য রাখবেন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. ফায়সাল বিন সালেহ।

সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী একযোগে ২১ই মে (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত অনলাইন জুম মিটিং অ্যাপ এর মাধ্যমে উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুকগণ নিচের ফর্মে রেজিষ্ট্রেশন করুন:

https://forms.gle/kawWHos1aCDaKso17

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।